শেয়ারFacebookWhatsApp

সুরা আল-বাকারার আলোকে তাজুলের কার্যক্রম কোন ধরনের অনাচার? ব্যাখ্যা করো।

উত্তর: সুরা আল-বাকারার আলোকে তাজুল মুনাফিকি কার্যক্রম করে। যাদের কথা ও কাজের মধ্যে মিল থাকে না, অর্থাৎ মিথ্যা কথা বলে, ওয়াদা ভঙ্গ করে এবং আমানতের খিয়ানত করে তাদেরকে মুনাফিক বলা হয়। মুনাফিকদের বিশ্বাস করা যায় না। তারা সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর ব্যক্তি। মুনাফিক ব্যক্তি অন্তরে বিরোধিতা রেখে বাইরে আনুগত্য প্রদর্শন করে। তাজুলের আচরণে এ বিষয়েরই প্রতিফলন ঘটেছে। উদ্দীপকের তাজুল ইসলাম তার দুই প্রতিবেশীর মধ্যে কথা লাগালাগি করে প্রচণ্ড ঝগড়া বাঁধিয়ে দিল। সাইফুল এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে বললে প্রতি উত্তরে তাজুল বলল, আমিতো শান্তি স্থাপনকারী মাত্র। মুনাফিকরাও অন্তরে কুফর, শিরক ও অবাধ্যতা গোপন রেখে মুখে মুমিনসুলভ বাক্য উচ্চারণ করে এবং লোক দেখানো ইবাদত সম্পন্ন করে। মুনাফিকরা মুখে আল্লাহ ও পরকালের প্রতি ইমান পোষণের দাবি করলেও তাদের অন্তরে এ ব্যাপারে কোনো আস্থা নেই। মানুষের সাথে প্রতারণা করার প্রবণতা তাদের প্রবল। তারা মুমিনদের কাছে এলে মুমিনদের সঙ্গে থাকার কথা বলে আবার কাফিরদের কাছে গেলে কাফিরদের পক্ষ নেয়। তাজুলের এই দ্বিমুখীতা মুনাফিকদের আচরণের সাথেই সাদৃশ্যপূর্ণ।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

সুরা আল-বাকারার আলোকে তাজুলের কার্যক্রম কোন ধরনের অনাচার? ব্যাখ্যা …

উদ্দীপক

তাজুল ইসলাম তার দুই প্রতিবেশীর মধ্যে কথা লাগালাগি করে প্রচণ্ড ঝগড়া বাঁধিয়ে দিল। সাইফুল এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে বললে প্রতি উত্তরে তাজুল বলল, আমিতো শান্তি স্থাপনকারী মাত্র । তাদের বন্ধু বিপ্লব সব শুনছিল। সে বলল, রাখ তোর কুরআন, আল্লাহ আর পরকাল । আমি এর কোনটাই বিশ্বাস করি না । আমার কোনো চিন্তা নেই। আমার যা মনে আসে তাই করি।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

উত্তর

খাতামুন অর্থ শেষ বা সমাপ্তি।

উত্তর

সালাত কয়েম বলতে বোঝায় সমাজে সালাত প্রতিষ্ঠা করা। পবিত্র কুরআন হাদিসে অসংখ্য-অগণিত স্থানে নামাজ বা সালাত সম্পর্কে আলোচনা করা হয়েছে। আল্লাহ তায়ালা ইরশাদ করেন- أقِيمُوا الصَّلوةَ অর্থ: 'তোমরা সালাত কায়েম করো' (সুর আল-মুজাম্মেল : ২০)। এখানে সালাত কায়েম বলতে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে সালাতের প্রচলন করার নির্দেশ দেওয়া হয়েছে। অথবা 'ইকামতে সালাত' বলতে জামায়াতের সহিত সালাত আদায় করার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। আমাদের উচিৎ সালাতকে যথাযথভাবে আদায় করা।

উত্তর

সুরা আল-বাকারার আলোকে তাজুল মুনাফিকি কার্যক্রম করে। যাদের কথা ও কাজের মধ্যে মিল থাকে না, অর্থাৎ মিথ্যা কথা বলে, ওয়াদা ভঙ্গ করে এবং আমানতের খিয়ানত করে তাদেরকে মুনাফিক বলা হয়। মুনাফিকদের বিশ্বাস করা যায় না। তারা সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর ব্যক্তি। মুনাফিক ব্যক্তি অন্তরে বিরোধিতা রেখে বাইরে আনুগত্য প্রদর্শন করে। তাজুলের আচরণে এ বিষয়েরই প্রতিফলন ঘটেছে। উদ্দীপকের তাজুল ইসলাম তার দুই প্রতিবেশীর মধ্যে কথা লাগালাগি করে প্রচণ্ড ঝগড়া বাঁধিয়ে দিল। সাইফুল এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে বললে প্রতি উত্তরে তাজুল বলল, আমিতো শান্তি স্থাপনকারী মাত্র। মুনাফিকরাও অন্তরে কুফর, শিরক ও অবাধ্যতা গোপন রেখে মুখে মুমিনসুলভ বাক্য উচ্চারণ করে এবং লোক দেখানো ইবাদত সম্পন্ন করে। মুনাফিকরা মুখে আল্লাহ ও পরকালের প্রতি ইমান পোষণের দাবি করলেও তাদের অন্তরে এ ব্যাপারে কোনো আস্থা নেই। মানুষের সাথে প্রতারণা করার প্রবণতা তাদের প্রবল। তারা মুমিনদের কাছে এলে মুমিনদের সঙ্গে থাকার কথা বলে আবার কাফিরদের কাছে গেলে কাফিরদের পক্ষ নেয়। তাজুলের এই দ্বিমুখীতা মুনাফিকদের আচরণের সাথেই সাদৃশ্যপূর্ণ।

উত্তর

বিপ্লবের চিন্তাধারায় কুফরি প্রকাশ পেয়েছে, ব্যক্তিজীবনে এর প্রভাব অত্যন্ত ভয়াবহ। কাফির শব্দটি আরবি কুফর শব্দ থেকে এসেছে। কুফর অর্থ অস্বীকার করা ঢেকে দেওয়া, প্রত্যাখ্যান করা ইত্যাদি। যে ব্যক্তি আল্লাহ, রাসুল, আসমানি কিতাব, আখিরাত, বেহেশত-দোয়খ, ফেরেশতা ইত্যাদি ইসলামের মহাসত্যকে অস্বীকার করে, গোপন করে বা প্রত্যাখ্যান করে তাকেই কাফির বা অবিশ্বাসী বলা হয়। ইসলামের পরিভাষায় কুফর ইমানের বিপরীত অর্থে ব্যবহৃত হয়। কুরআন ও পরকালকে অস্বীকার করায় বিপ্লব কাফির হিসেবে পরিগণিত হবে। উদ্দীপকের বিপ্লব সর্বশেষ আসমানী কিতাব আল-কুরআন, আল্লাহ তায়ালা ও আখিরাতকে অস্বীকার করে। সে বলে আমি এর কোনটাই বিশ্বাস করি না। আমার কোনো চিন্তা নেই। আমার যা মনে আসে তাই করি। একজন মানুষকে প্রকৃত মুমিন হতে হলে অবশ্যই সাতটি বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। যথা: ১. আল্লাহ তায়ালার প্রতি ২. ফেরেশতার প্রতি ৩. আসমানি কিতাবের প্রতি ৪. নবি-রাসুলের প্রতি ৫, আখিরাতের প্রতি ৬. তকদিরের ভালো-মন্দের প্রতি এবং ৭. মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস। এ সাতটি বিষয়ের কোনো একটিকে অবজ্ঞা করলে অথবা কোনো একটির প্রতি বিশ্বাস স্থাপন না করলে সে মুমিন হতে পারবে না, কাফির হিসেবে পরিগণিত হবে। বিপ্লব যেহেতু আল্লাহ্, আসমানী কিতাব ও আখিরাতকে অস্বীকার করছে এবং খেয়াল খুশিমতো চলার ঘোষণা দিচ্ছে তাই সে নিঃশন্দেহে কাফির। মুমিন হতে হলে তাকে ইমানে মুফাসসালের সাতটি বিষয়ে বিশ্বাস স্থাপন করতে হবে।
HSCIslamic Studies 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।