ব্যক্তিজীবনে বিপ্লবের চিন্তাধারার প্রভাব বিশ্লেষণ করো।
উত্তর: বিপ্লবের চিন্তাধারায় কুফরি প্রকাশ পেয়েছে, ব্যক্তিজীবনে এর প্রভাব অত্যন্ত ভয়াবহ। কাফির শব্দটি আরবি কুফর শব্দ থেকে এসেছে। কুফর অর্থ অস্বীকার করা ঢেকে দেওয়া, প্রত্যাখ্যান করা ইত্যাদি। যে ব্যক্তি আল্লাহ, রাসুল, আসমানি কিতাব, আখিরাত, বেহেশত-দোয়খ, ফেরেশতা ইত্যাদি ইসলামের মহাসত্যকে অস্বীকার করে, গোপন করে বা প্রত্যাখ্যান করে তাকেই কাফির বা অবিশ্বাসী বলা হয়। ইসলামের পরিভাষায় কুফর ইমানের বিপরীত অর্থে ব্যবহৃত হয়। কুরআন ও পরকালকে অস্বীকার করায় বিপ্লব কাফির হিসেবে পরিগণিত হবে। উদ্দীপকের বিপ্লব সর্বশেষ আসমানী কিতাব আল-কুরআন, আল্লাহ তায়ালা ও আখিরাতকে অস্বীকার করে। সে বলে আমি এর কোনটাই বিশ্বাস করি না। আমার কোনো চিন্তা নেই। আমার যা মনে আসে তাই করি। একজন মানুষকে প্রকৃত মুমিন হতে হলে অবশ্যই সাতটি বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। যথা: ১. আল্লাহ তায়ালার প্রতি ২. ফেরেশতার প্রতি ৩. আসমানি কিতাবের প্রতি ৪. নবি-রাসুলের প্রতি ৫, আখিরাতের প্রতি ৬. তকদিরের ভালো-মন্দের প্রতি এবং ৭. মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস। এ সাতটি বিষয়ের কোনো একটিকে অবজ্ঞা করলে অথবা কোনো একটির প্রতি বিশ্বাস স্থাপন না করলে সে মুমিন হতে পারবে না, কাফির হিসেবে পরিগণিত হবে। বিপ্লব যেহেতু আল্লাহ্, আসমানী কিতাব ও আখিরাতকে অস্বীকার করছে এবং খেয়াল খুশিমতো চলার ঘোষণা দিচ্ছে তাই সে নিঃশন্দেহে কাফির। মুমিন হতে হলে তাকে ইমানে মুফাসসালের সাতটি বিষয়ে বিশ্বাস স্থাপন করতে হবে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
ব্যক্তিজীবনে বিপ্লবের চিন্তাধারার প্রভাব বিশ্লেষণ করো।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর