অধ্যাপক ইবরাহিমের ২য় বক্তব্যে বর্ণিত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের করুণ পরিণতি বর্ণনা কর।
উত্তর: অধ্যাপক ইবরাহিম সাহেবের ২য় বক্তব্যে কাফিরদের কথা বলা হয়েছে, যাদের দুনিয়া ও আখিরাতে ভয়াবহ পরিণতি রয়েছে। 'কাফির' শব্দটি মূলত 'কুফর' থেকে এসেছে। কুফর অর্থ আচ্ছাদন করা, ঢেকে দেয়া, গোপন বা আবৃত করা, অবিশ্বাস ও অস্বীকার করা। আল্লাহর অস্তিত্ব ও ক্ষমতা, রিসালাত, আখিরাত, আসমানি কিতাব, জান্নাত-জাহান্নাম, তাকদির, ফেরেশতা প্রভৃতিকে অবিশ্বাস ও অস্বীকারের নাম কুফর। যারা কুফরি করে তারাই কাফির। কাফিরদের দুনিয়ার জীবন ও আখিরাতের পরিণতি অত্যন্ত ভয়াবহ। ইবরাহিমের ২য় বক্তব্যে কাফিরদেরই ইঙ্গিত করা হয়েছে। উদ্দীপকের অধ্যাপক ইবরাহিম শ্রেণিতে আলোচনায় কুরআনের দুটি আয়াত উল্লেখ করেন। দ্বিতীয় আয়াতে অনন্ত জীবনের জবাবদিহিতার প্রতি অনীহা প্রদর্শন ও স্রষ্টার প্রতি আস্থাহীনদের পরিণতির কথা ব্যক্ত করেছেন। কাফিররা মহান আল্লাহ তায়ালার অস্তিত্বে অবিশ্বাস প্রদর্শনপূর্বক আখিরাতের জবাবদিহিতার প্রতিও অনাস্থা প্রদর্শন করে। আল্লাহ তাদের প্রতি দুনিয়া ও আখিরাতে ভয়ংকর শাস্তির ব্যবস্থা রেখেছেন। দুনিয়ায় তাদের অন্তরসমূহে ও শ্রবণশক্তির ওপর মোহর মেরে দিয়েছেন। তাদের দৃষ্টিশক্তির ওপর আবরণ টেনে দিয়েছেন। ফলে কাফিররা ভালো-মন্দ বিচার করতে পারে না। সত্য-মিথ্যার পার্থক্য তাদের কাছে দৃশ্যহীন। ফলশ্রুতিতে তারা আর কোনো সৎকর্ম করার সক্ষমতা রাখে না। সত্যবিমুখ আল্লাহদ্রোহী মানসিকতা ও কার্যক্রমের জন্য আখিরাতে তারা চিরস্থায়ী ধ্বংসে নিপতিত হবে। তাদের চিরস্থায়ীভাবে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। উপরের আলোচনার মাধ্যমে প্রতীয়মান হয় যে, অধ্যাপক ইবরাহিম সাহেব তার বক্তব্যের ২য় অংশে কাফিরদের চিহ্নিত করেছেন। কাফিরদের দুনিয়া ও. আখিরাতে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে। কাফিররা যেসব কাজের মাধ্যমে অভিশপ্ত হয়েছে, আমাদের উচিত সেসব কাজ থেকে বিরত থাকা।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
অধ্যাপক ইবরাহিমের ২য় বক্তব্যে বর্ণিত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের …
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর