'ক' অংশে বর্ণিত বৈশিষ্ট্যের বান্দাহদের পরিচয় তুলে ধরো।
উত্তর: উদ্দীপকের 'ক' অংশে বর্ণিত বৈশিষ্ট্যের বান্দাগণ মুত্তাকি নামে পরিচিত। মুত্তাকি বলতে আল্লাহভীরু মানুষকে বোঝায়। যে ব্যক্তি তার পার্থিব জীবন পরিচালনায় সর্বদা আল্লাহর আইন-কানুন অনুসরণ করে এবং নিজ অন্তঃকরণে সর্বদা আল্লাহর ভয় পোষণ করে তিনিই মুত্তাকি। উদ্দীপকের 'ক' অংশে বর্ণিত বৈশিষ্ট্যগুলো মুত্তাকিদের বৈশিষ্ট্যের সাথেই সাদৃশ্যপূর্ণ। উদ্দীপকের 'ক' অংশের মানুষেরও বৈশিষ্ট্য হলো অদৃশ্যে বিশ্বাস করা, সালাত কায়েম করা, দান-সাদকা করা, আসমানি কিতাবে বিশ্বাস করা এবং পরকালে দৃঢ় বিশ্বাস রাখা। আর এ সমস্ত বৈশিষ্ট্য মুত্তাকিদের বৈশিষ্ট্যের সাথে পুরোপুরি সাদৃশ্যপূর্ণ। পবিত্র কুরআনের সুরা বাকারায় মুত্তাকিগণের ছয়টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে। সেগুলো হলো— অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা, সালাত প্রতিষ্ঠা করা, আল্লাহ প্রদত্ত জীবিকা হতে আল্লাহর পথে ব্যয় করা, হযরত মুহাম্মদ (স)-এর প্রতি অবতীর্ণ আল কুরআনকে আল্লাহর প্রদত্ত জীবন বিধান হিসেবে বিশ্বাস করা, পূর্ববর্তী নবিগণের প্রতি যে সমস্ত কিতাব অবতীর্ণ হয়েছে সেগুলোকে সত্য বলে স্বীকার করা এবং আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস পোষণ করা। তাই বলা যায়, উদ্দীপকের 'ক' অংশের বর্ণিত বৈশিষ্ট্যের অধিকারী মানুষগণ মুত্তাকি নামে পরিচিত।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
'ক' অংশে বর্ণিত বৈশিষ্ট্যের বান্দাহদের পরিচয় তুলে ধরো।
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর