শেয়ারFacebookWhatsApp

'খ' অংশে বর্ণিত লোকদের পরিচয় ও তাদের করুণ পরিণতি বর্ণনা করো।

উত্তর: উদ্দীপকের 'খ' অংশে বর্ণিত লোকেরা হলো মুনাফিক, যারা ইহকালীন এবং পরকালীন জীবনে যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হবে। মুনাফিকরা প্রকাশ্যে নিজেদেরকে আল্লাহ্, রাসুল ও আখিরাতে বিশ্বাসী বলে ঘোষণা দেয়। কিন্তু অন্তরে ঘোর অবিশ্বাস ও মুসলমানদের প্রতি চরম বিদ্বেষ পোষণের মাধ্যমে তাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। তারা মানুষের স্বাভাবিক ও সহজাত অবস্থার বাইরে অবস্থান করে। তাদের মন-মানসিকতা প্রতারণা ও কপটতার ব্যাধিতে আক্রান্ত। তারা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করে আবার সেটিকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য ... বলে আমরাই তো শান্তি স্থাপনকারী। আর এ সমস্ত মুনাফিকের ব্যাপারে আল্লাহপাক দুনিয়াতে এবং আখিরাতে পীড়াদায়ক শাস্তির কথা ঘোষণা দিয়েছেন। সুরা আন নিসার ১৪৫তম আয়াতে বলা হয়েছে— 'নিশ্চয়ই মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে।' উদ্দীপকের 'খ' অংশের মানুষের বৈশিষ্ট্য হলো তারা মুমিনদের ধোঁকা দেয়। তাদের অন্তর ব্যাধিতে পূর্ণ। তারা মিথ্যাচারে লিপ্ত। তারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং নির্বোধ জনগোষ্ঠী। আর এসব বৈশিষ্ট্যের অধিকারীরা মূলত মুনাফিক হিসেবেই পরিচিত। মুনাফিকের ব্যাপারে আল্লাহপাক সুস্পষ্ট শাস্তির ঘোষণা দিয়েছেন। আল্লাহপাক বলেন, 'তাদের অন্তরে ব্যাধি রয়েছে। অতঃপর আল্লাহ তাদের ব্যাধি বৃদ্ধি করেছেন আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কারণ তারা মিথ্যাচারে অভ্যস্ত।' উপরের আলোচনা সাপেক্ষে বলা যায়, উদ্দীপকের 'খ' অংশে বর্ণিত বৈশিষ্ট্যের অধিকারী লোকেরা অর্থাৎ মুনাফিকরা তাদের কৃতকর্মের জন্য আল্লাহর পক্ষ থেকে যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হবে।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

'খ' অংশে বর্ণিত লোকদের পরিচয় ও তাদের করুণ পরিণতি বর্ণনা করো।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024

উত্তর

আল-বাকারাহ হলো পবিত্র আল-কুরআনের দ্বিতীয় সুরা, এর অর্থ গাভী।

উত্তর

সুরার আলোচ্য বিষয় ও আকার দেখে মাদানি সুরা চেনা যায়। মাদানি সুরাগুলো আকারে বড় ও আয়াত দীর্ঘ হয়। এগুলোতে ইসলামের বিধি-বিধান, রীতি-নীতি, ক্রয়-বিক্রয়, সামাজিক, জাতীয় ও আন্তর্জাতিক ব্যবস্থার বিস্তারিত বিবরণ পাওয়া যায়। ব্যক্তিগত, পারিবারিক ও নিয়মনীতি সম্পর্কে এই সুরাগুলোতে বিস্তারিত আলোচনা করা যুদ্ধের হয়েছে। মুনাফিকদের ষড়যন্ত্রের কথাও এগুলোতে প্রকাশ করা হয়েছে।

উত্তর

উদ্দীপকের 'ক' অংশে বর্ণিত বৈশিষ্ট্যের বান্দাগণ মুত্তাকি নামে পরিচিত। মুত্তাকি বলতে আল্লাহভীরু মানুষকে বোঝায়। যে ব্যক্তি তার পার্থিব জীবন পরিচালনায় সর্বদা আল্লাহর আইন-কানুন অনুসরণ করে এবং নিজ অন্তঃকরণে সর্বদা আল্লাহর ভয় পোষণ করে তিনিই মুত্তাকি। উদ্দীপকের 'ক' অংশে বর্ণিত বৈশিষ্ট্যগুলো মুত্তাকিদের বৈশিষ্ট্যের সাথেই সাদৃশ্যপূর্ণ। উদ্দীপকের 'ক' অংশের মানুষেরও বৈশিষ্ট্য হলো অদৃশ্যে বিশ্বাস করা, সালাত কায়েম করা, দান-সাদকা করা, আসমানি কিতাবে বিশ্বাস করা এবং পরকালে দৃঢ় বিশ্বাস রাখা। আর এ সমস্ত বৈশিষ্ট্য মুত্তাকিদের বৈশিষ্ট্যের সাথে পুরোপুরি সাদৃশ্যপূর্ণ। পবিত্র কুরআনের সুরা বাকারায় মুত্তাকিগণের ছয়টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে। সেগুলো হলো— অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা, সালাত প্রতিষ্ঠা করা, আল্লাহ প্রদত্ত জীবিকা হতে আল্লাহর পথে ব্যয় করা, হযরত মুহাম্মদ (স)-এর প্রতি অবতীর্ণ আল কুরআনকে আল্লাহর প্রদত্ত জীবন বিধান হিসেবে বিশ্বাস করা, পূর্ববর্তী নবিগণের প্রতি যে সমস্ত কিতাব অবতীর্ণ হয়েছে সেগুলোকে সত্য বলে স্বীকার করা এবং আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস পোষণ করা। তাই বলা যায়, উদ্দীপকের 'ক' অংশের বর্ণিত বৈশিষ্ট্যের অধিকারী মানুষগণ মুত্তাকি নামে পরিচিত।

উত্তর

উদ্দীপকের 'খ' অংশে বর্ণিত লোকেরা হলো মুনাফিক, যারা ইহকালীন এবং পরকালীন জীবনে যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হবে। মুনাফিকরা প্রকাশ্যে নিজেদেরকে আল্লাহ্, রাসুল ও আখিরাতে বিশ্বাসী বলে ঘোষণা দেয়। কিন্তু অন্তরে ঘোর অবিশ্বাস ও মুসলমানদের প্রতি চরম বিদ্বেষ পোষণের মাধ্যমে তাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। তারা মানুষের স্বাভাবিক ও সহজাত অবস্থার বাইরে অবস্থান করে। তাদের মন-মানসিকতা প্রতারণা ও কপটতার ব্যাধিতে আক্রান্ত। তারা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করে আবার সেটিকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য ... বলে আমরাই তো শান্তি স্থাপনকারী। আর এ সমস্ত মুনাফিকের ব্যাপারে আল্লাহপাক দুনিয়াতে এবং আখিরাতে পীড়াদায়ক শাস্তির কথা ঘোষণা দিয়েছেন। সুরা আন নিসার ১৪৫তম আয়াতে বলা হয়েছে— 'নিশ্চয়ই মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে।' উদ্দীপকের 'খ' অংশের মানুষের বৈশিষ্ট্য হলো তারা মুমিনদের ধোঁকা দেয়। তাদের অন্তর ব্যাধিতে পূর্ণ। তারা মিথ্যাচারে লিপ্ত। তারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং নির্বোধ জনগোষ্ঠী। আর এসব বৈশিষ্ট্যের অধিকারীরা মূলত মুনাফিক হিসেবেই পরিচিত। মুনাফিকের ব্যাপারে আল্লাহপাক সুস্পষ্ট শাস্তির ঘোষণা দিয়েছেন। আল্লাহপাক বলেন, 'তাদের অন্তরে ব্যাধি রয়েছে। অতঃপর আল্লাহ তাদের ব্যাধি বৃদ্ধি করেছেন আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কারণ তারা মিথ্যাচারে অভ্যস্ত।' উপরের আলোচনা সাপেক্ষে বলা যায়, উদ্দীপকের 'খ' অংশে বর্ণিত বৈশিষ্ট্যের অধিকারী লোকেরা অর্থাৎ মুনাফিকরা তাদের কৃতকর্মের জন্য আল্লাহর পক্ষ থেকে যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হবে।
HSCIslamic Studies 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।