উদ্দীপকের মায়ের মতো মা আমাদের সমাজে খুব দরকার, আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মায়ের মতো মা আমাদের সমাজের জন্য খুবই দরকার। একটি আদর্শ পরিবার গঠনে মায়ের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সন্তানের লালন-পালন, শিক্ষাদীক্ষার ক্ষেত্রে মাকে প্রধান ভূমিকায় থাকতে হয়। একজন মাকেই পরিবার গঠনে মূল ভূমিকা পালন করতে হয়। আমরা জানি পরিবারই হচ্ছে একটি সমাজের প্রাথমিক ভিত্তি। তাই আদর্শ সমাজ গঠনে মায়ের ভূমিকা অনেক বেশি। উদ্দীপকে বর্ণিত মা একজন আদর্শ মা। যিনি সন্তানকে সাথে নিয়ে কুরআন তেলাওয়াত করেন, ফলে সন্তান কুরআন সম্পর্কে আগ্রহী হয়ে উঠে এবং কুরআন সম্পর্কে জানতে চায়। মা-ও যথাযথ উত্তর দেন। আসলে এমন মা আমাদের সমাজে খুব দরকার। একজন আদর্শ মা সন্তানকে কুরআন শিক্ষার ব্যাপারে আগ্রহী করে তুলতে পারেন। সন্তান ছেলে-মেয়ে যাই হোক না কেন, সবার জন্য কুরআন শিক্ষা করা আবশ্যক। ছোট থেকেই তাদের কুরআন শেখানোর বিষয়ে মাকে তৎপর থাকতে হয়। উপরোক্ত মায়ের ভেতরে সেই তৎপরতা দেখা যাচ্ছে। এমন মায়ের কারণেই একটি সুন্দর সমাজ গঠিত হয়। তাই সমাজে মায়েদেরকে আদর্শ মায়ের ভূমিকা পালন করতে হবে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের মায়ের মতো মা আমাদের সমাজে খুব দরকার, আলোচনা কর।
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর