উদ্দীপকের মায়ের উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের মায়ের উক্তিটি যথার্থ । আল-কুরআন মহান আল্লাহর কালাম । যা আগত-অনাগত সব মানুষের জন্য আল্লাহপ্রদত্ত পূর্ণাঙ্গ জীবন বিধান। সব রকমের জাগতিক, বৈষয়িক ও ধর্মীয় জ্ঞান-বিজ্ঞানের মূল উৎস আল-কুরআন। উদ্দীপকে উল্লিখিত মায়ের উক্তিটিতে যেসব কথা কুরআনের ব্যাপারে বলা হয়েছে তার সবই আল কুরআনে রয়েছে। এ মহাগ্রন্থে ব্যকরণ, আইন, গণিত, চিকিৎসাবিজ্ঞান, জ্যোতির্বিদ্যা, পদার্থবিজ্ঞান, রসায়ন, দর্শন, নৃতত্ত্ব, ইতিহাস, সাহিত্য, তর্কশাস্ত্র, অলংকারশাস্ত্র, ফারায়েজ, বর্ষপঞ্জীসহ জীবনঘনিষ্ঠ সব প্রয়োজনীয় জ্ঞানের মূলনীতি বর্ণনা করা হয়েছে। এ প্রসঙ্গে আল্লাহ বলেন, আর আমি তোমার, ওপর কিতাব নাজিল করেছি, যাতে সব বিষয়ের বিবরণ সন্নিবেশিত হয়েছে (সুরা আন-নাহল: ৮৯)। মানুষের ব্যক্তিজীবন সমাজজীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবনসহ শিল্প ও সাংস্কৃতিক জীবনের মূলনীতিও পবিত্র কুরআনে বর্ণনা করা হয়েছে । এছাড়াও ইবাদত, মানবিক চাহিদা, পারস্পরিক আচরণ, দণ্ডবিধি ও আখলাকের বর্ণনা কুরআনে এসেছে। পরিশেষে বলা যায়, মানবজাতির পার্থিব জীবন শান্তিপূর্ণ ও আনন্দময় করা এবং পরকালীন নাজাত ও জান্নাত লাভের বিধান সবই এই মহাগ্রন্থে আলোচিত হয়েছে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের মায়ের উক্তিটি বিশ্লেষণ কর।
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর