আল-কুরআন কাদেরকে সফল হিসেবে উল্লেখ করেছেন? উদ্দীপকের আলোকে তাদের চরিত্র মূল্যায়ন করো।
উত্তর: আল কুরআনে মুত্তাকিদের সফল হিসেবে উল্লেখ করা হয়েছে। তারা মহৎ চরিত্রের অধিকারী। মুত্তাকি অর্থ আল্লাহভীরু বা পরহেজগার। যারা আল্লাহকে ভয় করে সব ধরনের অন্যায় ও পাপ কাজ থেকে বিরত থাকে তারাই মুত্তাকি। সুরা বাকারায় মুত্তাকিদের কয়েকটি বিশেষ গুণাবলি তুলে ধরা হয়েছে। এর মধ্যে অন্যতম কিছু গুণাবলি হলো— গায়েবে বিশ্বাস করা, সালাত কায়েম করা, আল্লাহর পথে ব্যয় করা, পরকালে বিশ্বাস করা ইত্যাদি। যা উদ্দীপকের আয়াতে উঠে এসেছে। উদ্দীপকের ১নং আয়াতে বলা হয়েছে, তারা অদৃশ্যের প্রতি বিশ্বাস করে, সালাত কায়েম করে, আল্লাহ প্রদত্ত রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করে, সকল আসমানি কিতাবের প্রতি বিশ্বাস করে এবং পরকালেও বিশ্বাস রাখে। এ সকল চারিত্রিক বৈশিষ্ট্যসমূহ মুত্তাকির বৈশিষ্ট্যের সাথে সম্পূর্ণ সাদৃশ্যপূর্ণ। মুত্তাকিরা বিশ্বাস করে, আল্লাহ তাদেরকে সবসময় দেখছেন। আর তাদের এ বিশ্বাসের কারণে তারা সৎকর্মের প্রতিযোগিতা করে এবং সব ধরনের পাপকাজ থেকে নিজেদেরকে সর্বদা বিরত রাখে। তাছাড়া পরকালীন জীবনে ক্ষতির কারণ হতে পারে এমন কাজ ও বিষয় থেকেও মুত্তাকিরা সবসময় বিরত থাকে। তাই বলা যায়, আয়াত-১ এ মুত্তাকির গুণাবলি প্রকাশ পাওয়ায় তা তাদের অর্থাৎ মুত্তাকিদের ইহকালীন ও পরকালীন জীবনে কল্যাণ বয়ে আনবে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
আল-কুরআন কাদেরকে সফল হিসেবে উল্লেখ করেছেন? উদ্দীপকের আলোকে তাদের চর…
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর