শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত দুটি সংগঠনের কোনটি, পবিত্র কুরআনের প্রতিনিধিত্ব করছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত দুটি সংগঠনের মধ্যে শিহাবের সংগঠনটি পবিত্র কুরআনের প্রতিনিধিত্ব করে। কুরআন মাজিদ হলো বিশ্বমানবের সুষ্ঠু ও সুন্দর জীবন নির্বাহের জন্য আল্লাহ প্রদত্ত বিধি-ব্যবস্থাপনা। মানুষের জীবনের এমন কোনো দিক ও বিভাগ নেই যে বিষয়ে এ মহাগ্রন্থ কোনো নির্দেশনা দেয়নি। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ধর্মীয় সব বিষয়ের গুরুত্বপূর্ণ ব্যাখ্যা রয়েছে আল কুরআনে। উদ্দীপকে বর্ণিত দুটি সংগঠনের মধ্যে শিহাবের সংগঠনটি মহান আল্লাহকেই সব ক্ষমতা ও কর্তৃত্বের উৎস মনে করে। এ সংগঠনে পরমতসহিষ্ণুতা ও আল্লাহর প্রতি আনুগত্য লক্ষ্য করা যায়। কেননা কুরআন মাজিদ মানুষের আদর্শ জীবন গঠনের নির্ভুল নির্দেশনা। কুরআনের নির্দেশনায় মানুষ কর্মমুখী, সংসারী, ধার্মিক এবং দায়িত্বশীল ব্যক্তিজীবন লাভ করতে পারে। মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও ধর্মীয় জীবন সম্পর্কে সুনির্দিষ্ট নির্দেশনা কুরআনে রয়েছে। পবিত্র কুরআনের নির্দেশনা পালনের মাধ্যমে নিজেকে আদর্শ মানুষ হিসেবে প্রতিষ্ঠা করা যায়। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত দুটি সংগঠনের মধ্যে শিহাবের সংগঠনটি পবিত্র কুরআনের প্রতিনিধিত্ব করে।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত দুটি সংগঠনের কোনটি, পবিত্র কুরআনের প্রতিনিধিত্ব করছ…

উদ্দীপক

জনাব সাইফুল 'ক' নামক একটি রাজনৈতিক সংগঠনের সদস্য, যেখানে জনগণকে সব ক্ষমতার উৎস হিসেবে গণ্য করা হয়। তাদের ন্যায় আরও কিছু সংগঠন আছে, তারাও একই চিন্তাধারা পোষণ করেন। এরা ক্ষমতার লড়াইয়ে সর্বদা পরস্পর গুম, খুন, লুণ্ঠন ইত্যাদিতে লিপ্ত থাকে । কিন্তু তার বন্ধু জনাব শিহাব এমন একটি সংগঠনের সদস্য যেখানে মহান আল্লাহকেই সব ক্ষমতা ও কর্তৃত্বের উৎস মনে করা হয়। এখানে পরমতসহিষ্ণুতা ও আল্লাহর প্রতি আনুগত্য লক্ষ্য করা যায়।

ঢাকা কলেজ · 2024

উত্তর

আল কুরআনের সংরক্ষক হলেন আল্লাহ তায়ালা।

উত্তর

আন-নার অর্থ আগুন, তথা– জাহান্নাম। জাহান্নাম হলো আজাব তথা শাস্তির নিবাস। এটি আল্লাহ তায়ালা কাফির ও পাপিষ্ঠদের জন্য আখেরাতের প্রতিদান হিসেবে তৈরি করে রেখেছেন । যারা আল্লাহ তায়ালার বিধি-বিধান পালনে ব্যর্থ হবে, তাঁর বিধি-নিষেধ ইচ্ছাকৃতভাবে অমান্য করবে তাদেরকে আল্লাহ তায়ালা তাদের কর্ম অনুযায়ী শাস্তি প্রদান করবেন। আল্লাহ তায়ালা নার সম্পর্কে বলেন- 'যে কেউ আল্লাহ ও রাসুলের অবাধ্যতা করে এবং তার সীমা অতিক্রম করে তিনি তাকে আগুনে প্রবেশ করাবেন। সে সেখানে চিরকাল থাকবে। তার জন্য রয়েছে অপমানজনক শাস্তি'।

উত্তর

উদ্দীপকে বর্ণিত দুটি সংগঠনের মধ্যে শিহাবের সংগঠনটি পবিত্র কুরআনের প্রতিনিধিত্ব করে। কুরআন মাজিদ হলো বিশ্বমানবের সুষ্ঠু ও সুন্দর জীবন নির্বাহের জন্য আল্লাহ প্রদত্ত বিধি-ব্যবস্থাপনা। মানুষের জীবনের এমন কোনো দিক ও বিভাগ নেই যে বিষয়ে এ মহাগ্রন্থ কোনো নির্দেশনা দেয়নি। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ধর্মীয় সব বিষয়ের গুরুত্বপূর্ণ ব্যাখ্যা রয়েছে আল কুরআনে। উদ্দীপকে বর্ণিত দুটি সংগঠনের মধ্যে শিহাবের সংগঠনটি মহান আল্লাহকেই সব ক্ষমতা ও কর্তৃত্বের উৎস মনে করে। এ সংগঠনে পরমতসহিষ্ণুতা ও আল্লাহর প্রতি আনুগত্য লক্ষ্য করা যায়। কেননা কুরআন মাজিদ মানুষের আদর্শ জীবন গঠনের নির্ভুল নির্দেশনা। কুরআনের নির্দেশনায় মানুষ কর্মমুখী, সংসারী, ধার্মিক এবং দায়িত্বশীল ব্যক্তিজীবন লাভ করতে পারে। মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও ধর্মীয় জীবন সম্পর্কে সুনির্দিষ্ট নির্দেশনা কুরআনে রয়েছে। পবিত্র কুরআনের নির্দেশনা পালনের মাধ্যমে নিজেকে আদর্শ মানুষ হিসেবে প্রতিষ্ঠা করা যায়। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত দুটি সংগঠনের মধ্যে শিহাবের সংগঠনটি পবিত্র কুরআনের প্রতিনিধিত্ব করে।

উত্তর

সাইফুলের সংগঠনের ক্ষমতাকেন্দ্রিক লড়াই নিরসনে পবিত্র কুরআন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। মানবজীবনের সব দিক ও বিভাগের যাবতীয় সমস্যা সমাধানে সুনির্দিষ্ট ও কল্যাণময় নির্দেশনা দিয়েছে আল কুরআন। বাস্তবজীবনে এ নির্দেশনার অনুশীলন ও অনুসরণ করার মাধ্যমে প্রকৃত শান্তি ও মুক্তি লাভ সম্ভব। একইভাবে কুরআনের নির্দেশনা মেনে চলার মাধ্যমে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিকসহ জীবনের সব ক্ষেত্রেই শ্রেষ্ঠত্ব অর্জন করা সম্ভব। উদ্দীপকে দেখা যায়, জনাব সাইফুল 'ক' নামক একটি রাজনৈতিক সংগঠনের সদস্য, যেখানে জনগণকে ক্ষমতার উৎস হিসেবে গণ্য করা হয়। তার সংগঠনের ন্যায় আরো কিছু সংগঠনও একই চিন্তাধারা পোষণ করে। এরা ক্ষমতার লড়াইয়ে সর্বদা পরস্পর গুম, খুন, লুণ্ঠন ইত্যাদি লিপ্ত থাকে। তাদের এ সমস্ত কর্মকাণ্ড বন্ধে পবিত্র কুরআন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কেননা, রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতিসহ মানুষের জীবনের সব বিষয়ের দিকনির্দেশনা রয়েছে আল কুরআনে। পদপ্রার্থিতা, আত্মপ্রচার, ক্ষমতা ও পদের লোভ, স্বেচ্ছাচারিতা ও দম্ভ, প্রকৃত গণতান্ত্রিক পদ্ধতির অনুপস্থিতি প্রভৃতি রাজনৈতিক সমস্যার সমাধান রয়েছে পবিত্র কুরআন মাজিদে। আবার সম্পদের অসম বণ্টন, উপার্জন ও ব্যয়ে হারাম পদ্ধতির অনুসরণ, সম্পদ আত্মসাৎ, অপচয়, সুদ প্রভৃতি অর্থনৈতিক সমস্যা সমাধানে কুরআন মাজিদ অনবদ্য ভূমিকা পালন করে। এছাড়া শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রেও কুরআন মাজিদের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, আমাদের সকলের উচিত রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইত্যাদি সব ক্ষেত্রেই কুরআনের বিধানসমূহ অনুসরণ করা।
HSCIslamic Studies 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।