শান্তি স্থাপনকারীদের পরিচয় কী? কেন তাদের বিপর্যয় সৃষ্টিকারী বলা হলো বিশ্লেষণ কর।
উত্তর: শান্তি স্থাপনকারিরা হলো মুমিন এবং মুত্তাকিগণ। যারা সর্বাবস্থায় আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে। যারা পৃথিবীর জীবন পরিচালনায় সর্বদা আল্লাহর আইন-কানুনকে অনুসরণ করেন এবং নিজ অন্তঃকরণে সর্বদা আল্লাহকে ভয় করেন তারাই শান্তি স্থাপনকারি। অন্যপক্ষে যারা কপট বিশ্বাসী অর্থাৎ মুনাফিক তারা সত্য-মিথ্যার মিশ্রন করে, ধোঁকাবাজি করে। তাই তাদেরকে বিশৃঙ্খলাকারী বলা হয়। তারা পৃথিবীতে বিপর্যয় ও অশান্তি সৃষ্টি করে, অথচ তারা এ অন্যায়কে বুঝতে চেষ্টা করে না এবং নিজেদেরকে সংশোধন করার চেষ্টাও করে না। এরা মুসলমানের ঘোর শত্রু। তাদের ব্যাপারে আল্লাহ বলেন, “সাবধান! প্রকৃতপক্ষে তারা দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টিকারী। কিন্তু তারা তা উপলব্ধি করে না।” (সূরা বাকারা : ১২) মুনাফিরা মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করে এবং পারস্পরিক বা জাতীয় সম্পর্ক নষ্ট করে বিধায় মহান আল্লাহ তাদের বিপর্যয় সৃষ্টিকারী হিসেবে অভিহিত করেছেন।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
শান্তি স্থাপনকারীদের পরিচয় কী? কেন তাদের বিপর্যয় সৃষ্টিকারী বলা হ…
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর