করিমের পরিচয় ও পরিণতি বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে করিম সালাত আদায় করে না, আল্লাহকে বিশ্বাস করে না। ইসলামের ভাষায় সে কাফির। কেননা আল্লাহর প্রতি যে বিশ্বাস স্থাপন করে না এবং আল্লাহর হুকুম মেনে চলে না সে কাফির। তাদের ব্যাপারে আল্লাহ সূরা বাকারায় বলেছেন এরা ইমানের দাবিতে গড়ে ওঠা সকল সম্পর্ক ছিন্ন করে পৃথিবীতে যোগলযোগ ও অরাজকতা সৃষ্টি করে। আল্লাহর জমিনে আল্লাহর বিধান নির্বাসিত ও বিচ্ছিন্ন করে পৃথিবীতে অশান্তি সৃষ্টি ও নৈরাজ্য সৃষ্টি করে। আল্লাহ মানুষকে অফুরন্ত করুণা ও অনুগ্রহ দ্বারা সৃষ্টি করেছেন। অথচ কাফিররা তা অস্বীকার করে। ফলে তাদের বিপথগামিতার জন্যে তাদের ভাগ্যে অনন্তকালের জাহান্নামের শাস্তি । এভাবেই তারা তাদের ইহকাল ও পরকাল ধ্বংস করল। মহান আল্লাহ বলেন, 'তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি।' (সূরা বাকারা : ৭)
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
করিমের পরিচয় ও পরিণতি বর্ণনা কর।
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর