উদ্দীপকে উল্লিখিত 'ক' এলাকার মানুষের সাথে পবিত্র কুরআনে উল্লিখিত কোন জাতির সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'ক' এলাকার মানুষের সাথে পবিত্র কুরআনের উল্লিখিত বনি ইসরাইল জাতির সাদৃশ্য রয়েছে। হযরত ইয়াকুব (আ)-এর অপর নাম ইসরাইল। তার বংশধরেরাই ইতিহাসে বনি ইসরাইল বা ইসরাইল জাতি হিসেবে পরিচিত। এ জাতিকে আল্লাহ এক সময় পৃথিবীতে শ্রেষ্ঠত্ব দান করেছিলেন। তাদেরকে আল্লাহ তায়ালা অনেক নিয়ামত দান করেছেন। কিন্তু বিনিময়ে তারা কৃতজ্ঞতা প্রকাশ না করে বিভিন্ন পাপাচারে লিপ্ত ছিল। যা উদ্দীপকের 'ক' এলাকার সাথে সাদৃশ্যপূর্ণ। উদ্দীপকে 'ক' নামক এলাকায় মানুষ প্রাকৃতিক সম্পদ ও স্রষ্টার নানা অনুগ্রহ ভোগ করে। কিন্তু একটু সমস্যা পড়লেই তারা স্রষ্টার সকল অনুগ্রহ অস্বীকার করে। বনি ইসরাইল জাতিও তেমনিই করতো। বনি ইসরাইল জাতিদের সঠিক পথ দেখানোর জন্য হযরত মুসা (আ) নবি হিসেবে প্রেরিত হয়েছিলেন। আল্লাহর নির্দেশে বনি ইসরাইলদের জন্য হযরত মুসা (আ) শরিয়ত আনতে সিনাই পর্বতমালায় গেলে তারা সামেরি নামক এক গো-পূজারির প্ররোচনায় গো-বৎস পূজায় লিপ্ত হয়। এটি ছিল জঘন্যতম শিরক। তাদের খাদ্যাভাব দূরীকরণে আল্লাহ তায়ালা বেহেশতি খাবার মান্না ও সালওয়া প্রদান করেন। পিপাসা দূরীকরণে পানি দান করেন। তারপরেও ঐ জাতি সকল অনুগ্রহ অস্বীকার করে। এতকিছু করার পরেও আল্লাহ তায়ালা অনুগ্রহ দান করে বনি ইসরাইলদের হেফাজত করেছেন। সুতরাং উদ্দীপকের 'ক' এলাকার মানুষের সাথে বনি ইসরাইল জাতির সাদৃশ্য রয়েছে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'ক' এলাকার মানুষের সাথে পবিত্র কুরআনে উল্লিখিত কো…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2024
উত্তর
উত্তর
অর্থ: এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। এটি সুরা বাকারার ২ নং আয়াত। এটি পবিত্র কুরআনের নির্ভুলতাকে নির্দেশ করে। আল-কুরআন সন্দেহমুক্ত কিতাব। সন্দেহের উদ্রেক হতে পারে এমন কোনো বিষয়ই এতে নেই। মহাগ্রন্থ আল-কুরআনের প্রথম ও প্রধান অলৌকিকতা হলো এ গ্রন্থ নিজেই নিজের সংশয়হীনতা ও ত্রুটিহীনতার ঘোষণা দিয়েছে।উত্তর
উত্তর