'খ' এলাকার মানুষদের সুরা আল বাকারার আলোকে চিহ্নিত করে তাদের পরিণতি বিশ্লেষণ করো।
উত্তর: 'খ' এলাকার মানুষেরা সুরা আল-বাকারার আলোকে কুফরি করেছে। যার পরিণতি অত্যন্ত ভয়াবহ। কাফির শব্দটি আরবি কুফর শব্দ থেকে এসেছে। কুফর অর্থ অস্বীকার করা, ঢেকে দেওয়া, প্রত্যাখ্যান করা ইত্যাদি। যে ব্যক্তি আল্লাহ্, রাসুল, আসমানি কিতাব, আখিরাত, · বেহেশত-দোজখ, ফেরেশতা ইত্যাদি ইসলামের মহাসত্যকে অস্বীকার করে, তাকেই কাফির বা অবিশ্বাসী বলা হয়। ইসলামের পরিভাষায় কুফর ইমানের বিপরীত অর্থে ব্যবহৃত হয়। কুরআন ও পরকালকে অস্বীকার করায় 'খ' এলাকার মানুষেরা কাফির হিসেবে পরিগণিত হবে। উদ্দীপকে 'খ' এলাকার কিছু লোক মনে করে, অদৃশ্য বলে কিছু নেই। পৃথিবীতেই স্বর্গ ও নরক । দুঃখ-কষ্ট, প্রাকৃতিক বিপর্যয় বা ভয়-ভীতি প্রদর্শন কোন কিছুতেই তারা তাদের নীতির পরিবর্তনে আগ্রহী নয়। যা কুফরির শামিল। মানবজীবনে কুফরের পরিণতি অত্যন্ত ভয়াবহ। কুফরের ফলে শুধু দুনিয়াতেই নয় বরং আখিরাতেও মানুষকে-শোচনীয় পরিণতি বরণ করতে হবে। কাফিররা দুনিয়াতে নানা প্রকার অসৎকাজে জড়িয়ে পড়ে। তারা আল্লাহ তায়ালার বিধি-বিধান মেনে চলে না। আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট হন ফলে তাদের ধ্বংস অনিবার্য। পরকালে কাফিররা জাহান্নামের যন্ত্রনাদায়ক শাস্তি ভোগ করবে । তারা জাহান্নামে চিরকাল থাকবে। তাই পরিশেষে বলা যায়, 'খ' এলাকার মানুষেরা কুফরি করেছে। কুফর একটি মারাত্মক পাপ। তাই আমাদের উচিত কুফরি থেকে বেঁচে থাকা।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
'খ' এলাকার মানুষদের সুরা আল বাকারার আলোকে চিহ্নিত করে তাদের পরিণতি …
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2024
উত্তর
উত্তর
অর্থ: এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। এটি সুরা বাকারার ২ নং আয়াত। এটি পবিত্র কুরআনের নির্ভুলতাকে নির্দেশ করে। আল-কুরআন সন্দেহমুক্ত কিতাব। সন্দেহের উদ্রেক হতে পারে এমন কোনো বিষয়ই এতে নেই। মহাগ্রন্থ আল-কুরআনের প্রথম ও প্রধান অলৌকিকতা হলো এ গ্রন্থ নিজেই নিজের সংশয়হীনতা ও ত্রুটিহীনতার ঘোষণা দিয়েছে।উত্তর
উত্তর