(ii)-এ বোকা বলতে কাদেরকে বোঝানো হয়েছে? তাদের অর্জন উপস্থাপন কর।
উত্তর: উদ্দীপকের (ii) এ বোকা বলতে সাহাবায়ে কেরামগণকে বুঝানো হয়েছে। সাহাবা অর্থ সঙ্গী বা সাথি। সাধারণত মহানবি (সা.)-এর সাথিদের সাহাবা বলা হতো। মহানবি (সা.)-এর জীবদ্দশায় যারা মহানবি (সা.)-এর সাহচর্য লাভ করেছিল তাদেরকে সাহাবা বলা হয়। সাহাবায়ে কেরামগণের অনেক অর্জনগুলোর মাঝে সবচেয়ে বড় অর্জন হলো তারা মহান আল্লাহর প্রতি সন্তুষ্ট এবং আল্লাহ্ তায়ালাও তাদের প্রতি সন্তুষ্ট। আল্লাহ তায়ালা তাদের প্রতি সন্তুষ্টির বিষয়টি পবিত্র কুরআনের আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন। যেমন তিনি বলেন, “আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তাঁরাও (আল্লাহর) তাঁর প্রতি সন্তুষ্ট হয়েছেন।” (সূরা মুজাদালাহ : ২২০) মহান আল্লাহ পবিত্র কুরআনের সূরা হাদিদের ১০নং আয়াতে সাহাবিদের ব্যাপারে জান্নাতের ওয়াদা করে বলেন, “তবে আল্লাহ তাদের সকলকেই কল্যাণের (জান্নাতের) প্রতিশ্রুতি দিয়েছেন।” হযরত ইমরান ইবনে হুসাইন (রা.) থেকে বর্ণিত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আমার উম্মতের মধ্যে সর্বোত্তম তারা যারা আমার যুগে রয়েছে অর্থাৎ সাহাবায়ে কেরামগণ। অতঃপর তাদের পরবর্তী যুগের উম্মত অর্থাৎ তাবেয়ীন। অতঃপর তাদের পরবর্তী যুগের উম্মত অর্থাৎ তাবে তাবেয়ীন। (বুখারি ও মুসলিম) অতএব বলা যায়, সাহাবায়ে কেরামগণ উম্মতে মুহাম্মাদির মধ্যে সর্বশ্রেষ্ঠ। তাদের অক্লান্ত পরিশ্রমে মহানবি (সা.)-এর বাণী এবং ইসলামের দাওয়াত সমগ্র পৃথিবীতে পৌছিয়েছে এবং তারা সরাসরি রাসুল (সা.)-এর সান্নিধ্য লাভ করেছিলেন। তাই বলা যায়, সাহাবাদের অর্জন হলো তারা কিয়ামত পর্যন্ত সকল উম্মতের জন্য উত্তম নমুনা হয়ে থাকবেন। তারা যেভাবে আল্লাহকে এবং রাসুলকে এবং কুরআন ও ইসলামের বিধানগুলো পালন করেছিলেন। তাদের মতো ইমান আনয়ন করা সকলের কর্তব্য। দুনিয়া ও আখিরাতে নবি-রাসুলগণের পরে তাদের মর্যাদা সবচেয়ে বেশি।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
(ii)-এ বোকা বলতে কাদেরকে বোঝানো হয়েছে? তাদের অর্জন উপস্থাপন কর।
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর