উদ্দীপকে সাকিনা যাদের সম্পর্কে বলেছেন তাদেরকে সুখময় স্থান থেকে বের করতে কে তৎপর হয়ে উঠেছিল? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে সাকিনা যাদের সম্পর্কে বলেছেন তাদেরকে সুখময় স্থান থেকে বের করতে ইবলিস শয়তান তৎপর হয়ে উঠেছিল। 'ইবলিসের নাম আযাযিল। সে ছিল জিন। আযাযিল সীমাহীন অহংকার ও ভয়ানক অবাধ্যতার জন্য আল্লাহর রহমত থেকে দূরে সরে গিয়েছিল বলে তাকে শয়তান বলা হয়েছে। আল্লাহ তায়ালা আদি পিতা-মাতাকে জান্নাতে থাকার নির্দেশ দিয়েছিল তখন, ইবলিসের ধোকায় পড়ে আদি পিতা-মাতা জান্নাত থেকে বের হয়ে যায়। যা উদ্দীপকে সাকিনার বক্তব্যেও ফুটে উঠেছে। উদ্দীপকে সাকিনা বলে, আল্লাহ্ তায়ালা আদি-পিতা-মাতাকে সৃষ্টি করে সুখ-শান্তির উদ্যানে বসবাস করতে বলেন। সুখময় স্থান থেকে বের করতে বিশেষ একজন খুবই তৎপর হয়ে ওঠে। যা ইবলিসকে নির্দেশ করে। কেননা, আল্লাহ তায়ালা আদি পিতা-মাতা হযরত আদম (আ) ও হাওয়া (আ)-কে একটি শর্তের মাধ্যমে জান্নাতে থাকার নির্দেশ দিয়েছিল। তখন ইবলিস আদি পিতামাতাকে ঐ শর্তের অমান্য করায়। এতে করে তাদেরকে জান্নাত থেকে বের হয়ে যেতে হয়। সুতরাং আদি-পিতা- মাতাকে জান্নাত থেকে বের করার জন্য ইবলিস তৎপর হয়ে ওঠে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সাকিনা যাদের সম্পর্কে বলেছেন তাদেরকে সুখময় স্থান থেকে বের…
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর