শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে ইসরাত জাহানের উক্তিটি কাদের সম্পর্কে করা হয়েছে? বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকে ইসরাত জাহানের উক্তিটি মুনাফিকদের সম্পর্কে করা হয়েছে। যারা অন্তরে কুফর, শিরক' ও অবাধ্যতা গোপন রেখে মুখে মুমিন সুলভ বাক্য উচ্চারণ এবং লোক দেখানোর ইবাদত সম্পন্ন করে তাদেরকে মুনাফিক বলে। মুনাফিকরা কখনো সত্য পথে ফিরতে পারে না। তারা সবসময় অসৎ পথে চলে। উদ্দীপকে ইসরাত জাহানের বক্তব্যে তারই প্রকাশ পেয়েছে। উদ্দীপকে ইসরাত জাহান বলেন, তারা বধির, বোবা ও অন্ধ অর্থাৎ পবিত্র কুরআনে সুরা বাকারার ১৮ নম্বর আয়াতে বলা হয়েছে, 'তারা বধির, বোবা ও অন্ধ, কাজেই তারা ফিরে আসবে না।' এখানে ফিরে আসবে না বলতে মুনাফিকরা কখনো সৎ পথে ফিরে আসবে না তা নির্দেশ করে। মুনাফিকরা নিজেদের দর্শনশক্তির সাহায্যে প্রকৃত সত্যের আলো প্রত্যক্ষ করেছে কিন্তু গ্রহণ করেনি, তাদের কথা বলার ক্ষমতাও আছে। কেবল সত্য স্বীকার ও বলার ব্যাপারে তারা বোবা হয়ে আছে। তাদের দৃষ্টিশক্তি ও আছে কিন্তু সিরাতুল মুস্তাকিম দেখার ক্ষেত্রে তারা একে ব্যবহার করেনি। তাই তাদের আর সত্য ও হেদায়েতের পথে এবং চিরায়ত কল্যাণ ও আলোর দিকে প্রত্যাবর্তনের কোনো সম্ভাবনা নেই। পরিশেষে বলা যায়, উদ্দীপকে ইসরাত জাহানের উক্তিটিতে মুনাফিকদের কথা বলা হয়েছে। তাই আমাদের উচিত অসৎ পথ থেকে দূরে সরে সৎ পথে চলা।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে ইসরাত জাহানের উক্তিটি কাদের সম্পর্কে করা হয়েছে? বিশ্লেষণ …

উদ্দীপক

সাকিনা: আল্লাহ তায়ালা আমাদের আদি পিতামাতাকে সৃষ্টি করে সুখ- শান্তির উদ্যানে বসবাস করতে বলেন। কিন্তু তাদেরকে সুখময় স্থান থেকে বের করতে বিশেষ একজন খুবই তৎপর হয়ে ওঠে। ইসরাত জাহান: তারা বধির, বোবা ও অন্ধ।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024

উত্তর

আস সুফাহা অর্থ নির্বোধ।

উত্তর

ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান (রা)-কে জামিউল কুরআন বলা হয়। হযরত উসমান (রা)-এর সময় ভিন্ন ভিন্ন রীতিতে কুরআন পাঠের ফলে বিভ্রান্তির সৃষ্টি হয়। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য কুরআনের প্রথম পাণ্ডুলিপিটি থেকে সাতটি কপি তৈরি করা হয় এবং সেগুলো বিভিন্ন এলাকায় পাঠানো হয় যাতে সবাই একই রীতিতে কুরআন তিলাওয়াত করতে পারে। কুরআনকে বিকৃতির হাত থেকে রক্ষা করে কুরআন - পাঠের অভিন্ন রীতি চালু করায় হযরত উসমান (রা)-কে 'জামিউল কুরআন' বলা হয়।

উত্তর

উদ্দীপকে সাকিনা যাদের সম্পর্কে বলেছেন তাদেরকে সুখময় স্থান থেকে বের করতে ইবলিস শয়তান তৎপর হয়ে উঠেছিল। 'ইবলিসের নাম আযাযিল। সে ছিল জিন। আযাযিল সীমাহীন অহংকার ও ভয়ানক অবাধ্যতার জন্য আল্লাহর রহমত থেকে দূরে সরে গিয়েছিল বলে তাকে শয়তান বলা হয়েছে। আল্লাহ তায়ালা আদি পিতা-মাতাকে জান্নাতে থাকার নির্দেশ দিয়েছিল তখন, ইবলিসের ধোকায় পড়ে আদি পিতা-মাতা জান্নাত থেকে বের হয়ে যায়। যা উদ্দীপকে সাকিনার বক্তব্যেও ফুটে উঠেছে। উদ্দীপকে সাকিনা বলে, আল্লাহ্ তায়ালা আদি-পিতা-মাতাকে সৃষ্টি করে সুখ-শান্তির উদ্যানে বসবাস করতে বলেন। সুখময় স্থান থেকে বের করতে বিশেষ একজন খুবই তৎপর হয়ে ওঠে। যা ইবলিসকে নির্দেশ করে। কেননা, আল্লাহ তায়ালা আদি পিতা-মাতা হযরত আদম (আ) ও হাওয়া (আ)-কে একটি শর্তের মাধ্যমে জান্নাতে থাকার নির্দেশ দিয়েছিল। তখন ইবলিস আদি পিতামাতাকে ঐ শর্তের অমান্য করায়। এতে করে তাদেরকে জান্নাত থেকে বের হয়ে যেতে হয়। সুতরাং আদি-পিতা- মাতাকে জান্নাত থেকে বের করার জন্য ইবলিস তৎপর হয়ে ওঠে।

উত্তর

উদ্দীপকে ইসরাত জাহানের উক্তিটি মুনাফিকদের সম্পর্কে করা হয়েছে। যারা অন্তরে কুফর, শিরক' ও অবাধ্যতা গোপন রেখে মুখে মুমিন সুলভ বাক্য উচ্চারণ এবং লোক দেখানোর ইবাদত সম্পন্ন করে তাদেরকে মুনাফিক বলে। মুনাফিকরা কখনো সত্য পথে ফিরতে পারে না। তারা সবসময় অসৎ পথে চলে। উদ্দীপকে ইসরাত জাহানের বক্তব্যে তারই প্রকাশ পেয়েছে। উদ্দীপকে ইসরাত জাহান বলেন, তারা বধির, বোবা ও অন্ধ অর্থাৎ পবিত্র কুরআনে সুরা বাকারার ১৮ নম্বর আয়াতে বলা হয়েছে, 'তারা বধির, বোবা ও অন্ধ, কাজেই তারা ফিরে আসবে না।' এখানে ফিরে আসবে না বলতে মুনাফিকরা কখনো সৎ পথে ফিরে আসবে না তা নির্দেশ করে। মুনাফিকরা নিজেদের দর্শনশক্তির সাহায্যে প্রকৃত সত্যের আলো প্রত্যক্ষ করেছে কিন্তু গ্রহণ করেনি, তাদের কথা বলার ক্ষমতাও আছে। কেবল সত্য স্বীকার ও বলার ব্যাপারে তারা বোবা হয়ে আছে। তাদের দৃষ্টিশক্তি ও আছে কিন্তু সিরাতুল মুস্তাকিম দেখার ক্ষেত্রে তারা একে ব্যবহার করেনি। তাই তাদের আর সত্য ও হেদায়েতের পথে এবং চিরায়ত কল্যাণ ও আলোর দিকে প্রত্যাবর্তনের কোনো সম্ভাবনা নেই। পরিশেষে বলা যায়, উদ্দীপকে ইসরাত জাহানের উক্তিটিতে মুনাফিকদের কথা বলা হয়েছে। তাই আমাদের উচিত অসৎ পথ থেকে দূরে সরে সৎ পথে চলা।
HSCIslamic Studies 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।