শেয়ারFacebookWhatsApp

গাইডের পরিচয় এবং সফলতা অর্জনে এর ভূমিকা বর্ণনা কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত মানবজাতির সফলতার শিহরে পৌঁছার গাইড হলো আল কুরআন। এর পরিচয় ও সফলতা অর্জনে এর ভূমিকা নিম্নরূপ- কুরআন শব্দটির অর্থ একত্র করা সংগ্রহ করা, পাঠ বা আবৃত্তি করা। ইসলামি পরিভাষায় মহান আল্লাহর পক্ষ থেকে হযরত জিব্রাইল (আ.)-এর মাধ্যমে মহানবি (সা.)-এর ওপর অবতীর্ণ সর্বশেষ আসমানি গ্রহন্থকে আল-কুরআন বলা হয়। মহাবিশ্বের মহাবিস্ময় মহান আল্লাহর সর্বশেষ ঐশিগ্রন্থ আল কুরআন। এটি মানবতার মুক্তির দূত রাসুল (সা.)-এর উপর সুদীর্ঘ ২৩ বছরব্যাপী অবতীর্ণ হয়েছে। এতে বিশ্ব মানবের পার্থিব ও পরকালীন জীবনের প্রয়োজনীয় বিষয়বস্তুর মৌলধারা আলোচিত হয়েছে। পবিত্র কুরআনের মূল আলোচ্য বিষয় মানবজাতি। মানুষের দুনিয়া ও আখিরাতের সার্বিক কল্যাণ ও সফলতার নির্দেশনা মহান আল্লাহ এ কুরআনের মাধ্যমে আমাদের জানিয়ে দিয়েছেন। মহান আল্লাহ বলেন, কুরআন হচ্ছে মানুষের সৎপথের দিশারি, সুস্পষ্ট পথনির্দেশক ও সত্য-মিথ্যার পার্থক্য বিধানকারী।” (সূরা বাকারা : ১৮৫) “এ তো বিশ্বজগতের জন্য উপদেশ ব্যতীত অন্য কিছু নয়।” (সূরা তাকভির : ২৭) পবিত্র কুরআন মানবজাতির কল্যাণ ও সফলতা অর্জনের পথ মহান আল্লাহ বলেন, “নিশ্চয়ই আমি এ মহানগ্রন্থ আল-কুরআনে মানজাতির কল্যাণের জন্য প্রতিটি বিষয়ই বিশদভাবে বর্ণনা করে দিয়েছি।” (সূরা বনি ইসরাইল : ৮৯) তাই বলা যায়, সফলতা অর্জনে কুরআনের ভূমিকা অপরিসীম।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

গাইডের পরিচয় এবং সফলতা অর্জনে এর ভূমিকা বর্ণনা কর।

উদ্দীপক

মহান আল্লাহ মানব জাতিকে সফলতার শিখরে আরোহণ করার জন্য মোহাম্মদ বিন আব্দুল্লাহকে একটি গাইড দিলেন। যাতে কোনো ভুল নেই। এই গাইডের একটি নির্দেশনা হলো- “তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করো আর পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। "

রাজশাহী কলেজ · 2024

উত্তর

শানে নুযুল বলতে কুরআনের কোনো সূরা বা আয়াত অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট বা ইতিহাসকে বোঝায়।

উত্তর

আয়াতটির অর্থ হলো— “তাদের অন্তঃকরণে ব্যাধি রয়েছে। আর আল্লাহ তাদের ব্যাধি আরও বাড়িয়ে দিয়েছেন।” এ আয়াতে মুনাফিকদের মানসিক অবস্থার বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। মুনাফিকরা প্রকাশ্যে ইমানের ঘোষণা দিলেও গোপনে ইসলামের বিরোধিতা করে। প্রকৃতপক্ষে তারা কাফিরদেরই পক্ষাবলম্বন করে। তাদের এ হীননীতির কারণ হলো তাদের মন কুফরের রোগে আক্রান্ত । আর আল্লাহ্ তায়ালা তাদের এসব মন্দ চিন্তায় তাৎক্ষণিক শাস্তি না দেওয়ায় তারা দিন দিন কুফরির মাত্রা বৃদ্ধি করে। আর এটিকেই বলা হয়েছে— আর আল্লাহ তাদের ব্যাধি বা রোগ আরও বাড়িয়ে দিয়েছেন।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত মানবজাতির সফলতার শিহরে পৌঁছার গাইড হলো আল কুরআন। এর পরিচয় ও সফলতা অর্জনে এর ভূমিকা নিম্নরূপ- কুরআন শব্দটির অর্থ একত্র করা সংগ্রহ করা, পাঠ বা আবৃত্তি করা। ইসলামি পরিভাষায় মহান আল্লাহর পক্ষ থেকে হযরত জিব্রাইল (আ.)-এর মাধ্যমে মহানবি (সা.)-এর ওপর অবতীর্ণ সর্বশেষ আসমানি গ্রহন্থকে আল-কুরআন বলা হয়। মহাবিশ্বের মহাবিস্ময় মহান আল্লাহর সর্বশেষ ঐশিগ্রন্থ আল কুরআন। এটি মানবতার মুক্তির দূত রাসুল (সা.)-এর উপর সুদীর্ঘ ২৩ বছরব্যাপী অবতীর্ণ হয়েছে। এতে বিশ্ব মানবের পার্থিব ও পরকালীন জীবনের প্রয়োজনীয় বিষয়বস্তুর মৌলধারা আলোচিত হয়েছে। পবিত্র কুরআনের মূল আলোচ্য বিষয় মানবজাতি। মানুষের দুনিয়া ও আখিরাতের সার্বিক কল্যাণ ও সফলতার নির্দেশনা মহান আল্লাহ এ কুরআনের মাধ্যমে আমাদের জানিয়ে দিয়েছেন। মহান আল্লাহ বলেন, কুরআন হচ্ছে মানুষের সৎপথের দিশারি, সুস্পষ্ট পথনির্দেশক ও সত্য-মিথ্যার পার্থক্য বিধানকারী।” (সূরা বাকারা : ১৮৫) “এ তো বিশ্বজগতের জন্য উপদেশ ব্যতীত অন্য কিছু নয়।” (সূরা তাকভির : ২৭) পবিত্র কুরআন মানবজাতির কল্যাণ ও সফলতা অর্জনের পথ মহান আল্লাহ বলেন, “নিশ্চয়ই আমি এ মহানগ্রন্থ আল-কুরআনে মানজাতির কল্যাণের জন্য প্রতিটি বিষয়ই বিশদভাবে বর্ণনা করে দিয়েছি।” (সূরা বনি ইসরাইল : ৮৯) তাই বলা যায়, সফলতা অর্জনে কুরআনের ভূমিকা অপরিসীম।

উত্তর

“তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ কর আর পরস্পর বিচ্ছিন্ন হয়ো না।” এটি আল কুরআনের আয়াতাংশ। এর নিগূঢ় অর্থ নিম্নরূপ : এ আয়াতে আল্লাহ তায়ালা মানুষকে জীবন পরিচালনায় সবধরনের মতভেদ, অনৈক্য আর পরস্পরের মাঝে বিভক্তি থেকে বিরত থেকে আল্লাহর রজ্জু তথা কুরআন অনুসরণ ও আল্লাহর পথে স্থির থাকার কথা বলেছেন। কিন্তু আমরা পবিত্র কুরআনের শিক্ষা এবং বিশ্বনবির আদর্শের ওপর আমল করছি না বলে আমাদের মধ্যে অনৈক্য ও বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে। পবিত্র কুরআনের শিক্ষার ওপর আমল করলেই আমাদের মাঝে 'ঐক্য প্রতিষ্ঠিত থাকবে। জাতীয় ও ধর্মীয় সবধরনের ঐক্য সুপ্রতিষ্ঠিত হবে। আর এ ঐক্যই আমাদের এক উম্মতে পরিণত হবার নিশ্চয়তা প্রদান করতে পারে। মুসলিম উম্মাহকে পুনরায় এক শক্তিশালী জাতিতে পরিণত হতে হলে অবশ্যই আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে এবং রাসুল (সা.) কে অনুসরণ - করতে হবে। উল্লিখিত আয়াত দ্বারা প্রধানত কুরআনের পরিপূর্ণ অনুসরণ ও উম্মাহর ঐক্যবদ্ধ থাকার কথা বলা হয়েছে।
HSCIslamic Studies 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।