প্রথম আয়াতে কোন ধরনের ব্যাধির কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত ১নং আয়াতে ব্যাধি বলতে আল্লাহ তায়ালা অন্তরের রোগ বলেছেন। যারা মুখে ইমানের দাবি করে, কিন্তু তাদের অন্তরে কুফরি লুকিয়ে থাকে সেসব বোঝাতে অন্তরের ব্যাধি বোঝানো হয়। ইমান আনার পর বিভিন্ন কথা বলে তারা আল্লাহ ও মুমিনদের সাথে প্রতারণা করতে চায়। তাদের এমন ধৃষ্টতাপূর্ণ আচরণের কারণ হলো তাদের অন্তর নিফাক, শিরক, কুফর, হিংসা-বিদ্বেষ পরশ্রীকাতরতা প্রভৃতি মানসিক ব্যাধিতে পরিপূর্ণ। তাই তাদের অন্তর ব্যাধিতে পরিপূর্ণ। উদ্দীপকে বর্ণিত আয়াত-১ এ আল্লাহ তায়ালা মুনাফিকদের অন্তরের ব্যাধি তথা রোগকে তুলে ধরে বলেন— তাদের অন্তরসমূহের মধ্যে রয়েছে ব্যাধি। তারপর আল্লাহ তাদের ব্যাধিকে আরো বাড়িয়ে দিয়েছেন। আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, কেননা, তারা ছিল মিথ্যাবাদী। প্রথম আয়াতে অন্তরের ব্যাধি বলতে মূলত অন্তরের রোগের কথাই বলা হয়েছে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
প্রথম আয়াতে কোন ধরনের ব্যাধির কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর