উদ্দীপকে কাদের কথা আলোচনা করা হয়েছে, সুরা বাকারার আলোকে তাদের বৈশিষ্ট্যগুলো লেখো।
উত্তর: উদ্দীপকে মুনাফিকদের কথা বলা হয়েছে। মুনাফিকরা প্রকাশ্যে নিজেদেরকে আল্লাহ, রাসুল ও আখিরাতে বিশ্বাসী বলে ঘোষণা দেয়। কিন্তু অন্তরে ঘোর অবিশ্বাস ও মুসলমানদের প্রতি চরম বিদ্বেষ পোষণের মাধ্যমে তাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। তারা মানুষের স্বাভাবিক ও সহজাত অবস্থার বাইরে অবস্থান করে। তাদের মন-মানসিকতা প্রতারণা ও কপটতার ব্যাধিতে আক্রান্ত, যা উদ্দীপকে বর্ণিত রয়েছে। বর্ণিত আয়াত-১ এ মুনাফিকদের অন্তরের ব্যাধির কথা বলা হয়েছে। তারপর আল্লাহ তাদের ব্যাধিকে আরো বাড়িয়ে দিয়েছেন । এবং আয়াত-২ এ বলা হয়েছে আল্লাহ তাদের সাথে তামাশা করেন এবং তাদেরকে অবাধ্যতার মধ্যে অবকাশ দেন। ফলে তারা দিগ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়। অর্থাৎ তারা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়। এভাবে তারা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং সর্বদা ভ্রষ্টতায় নিমজ্জিত থাকে। এ সমস্ত বৈশিষ্ট্যের অধিকারীরা মুনাফিক নামে অভিহিত। মুনাফিকি একটি মারাত্মক ব্যাধি । এর ক্ষতিকর প্রভাব সুদূরপ্রসারী। মানুষের মনকে কলুষিত করার যত রকম ব্যাধি আছে তন্মধ্যে মুনাফিকি অন্যতম বড় ব্যাধি। মানুষ স্বেচ্ছায় মুনাফিক হয়ে যায় না; বরং তার অজান্তেই এ ব্যাধিতে আক্রান্ত হয়। উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, মুনাফিকি মানুষের সব সৎ ও ভালো গুণ ছিনিয়ে নেয়। তাকে সৎ আমল থেকে বঞ্চিত করে এবং উন্নত মূল্যবোধ তার কাছ থেকে কেড়ে নেয়। মুনাফিক ব্যক্তি সমাজের মানুষের বিশ্বাস হারায় । একপর্যায়ে তাকে সমাজে পরিত্যক্ত মানুষে পরিণত করে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কাদের কথা আলোচনা করা হয়েছে, সুরা বাকারার আলোকে তাদের বৈশি…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর