মাওলানা হাসান শরীফের উল্লিখিত স্থানের সাথে পবিত্র কুরআনের কীসের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: মাওলানা হাসান শরীফের উল্লিখিত স্থানের সাথে পবিত্র কুরআনের সুরা আল বাকারার ২৫ নম্বর আয়াতে মুমিনের জন্য পরম সাফল্যের সুসংবাদের কথার মিল রয়েছে। ইমান অর্থ বিশ্বাস, মুমিন মানে বিশ্বাসী। মুমিন হচ্ছে সেই ব্যক্তি যিনি আল্লাহকে সবসময় স্মরণ করে, ভালোবাসে ও তাকে ভয় পায়। সেই সব মুমিনদের জন্য মহান আল্লাহ অনেক সুসংবাদ ঘোষণা করেছেন। যেখানে তারা নিজের ইচ্ছে মতো চলা ফেরা করতে পারবে। অর্থাৎ সৎকর্মপরায়ণ মুমিন পাবে জান্নাত। উদ্দীপকে জান্নাতের কথাই ফুটে উঠেছে। উদ্দীপকে বলা হয়েছে, আল্লাহর নৈকট্যশীল বান্দাদের পুরস্কারের বিষয়ে আল্লাহ বলেন, তারা এমন একটি স্থানে থাকবে যেখানে সব পাবে। কোনো প্রকার কষ্ট পাবে না। অর্থাৎ, উল্লিখিত স্থানটি জান্নাতকে নির্দেশ করে। যা মুমিনদের জন্য মহপুরস্কার। কেননা জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে ঝর্ণাসমূহ। সেখানে তাদেরকে ফলমূলসহ বিভিন্ন জীবিকা দেওয়া হবে। জান্নাতে এমন কোনো কিছু বাদ থাকবে না যেটা মুমিন ব্যক্তিরা চায়। মুমিন ও সৎকর্মশীলদের অন্তহীন পুরস্কার ও কল্যাণ সম্পর্কে সুরা বাকারার ২৫ নম্বর আয়াতে বলা আছে। সুতরাং ইমান এনে সৎকর্মশীল হলে আল্লাহ সন্তুষ্ট হন। আর তিনি সন্তুষ্ট হয়ে মুমিনদের চিরসুখের জান্নাত দান করবেন।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
মাওলানা হাসান শরীফের উল্লিখিত স্থানের সাথে পবিত্র কুরআনের কীসের মিল…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2024
উত্তর
অর্থ আকাশ।উত্তর
উত্তর
উত্তর