জনৈক ব্যক্তির সাথে সংগতিপূর্ণ পবিত্র কুরআনের উল্লিখিত চরিত্র চিহ্নিত করে এর পরিণাম বিশ্লেষণ করো।
উত্তর: জনৈক ব্যক্তির সাথে সংগতিপূর্ণ পবিত্র কুরআনের হযরত আদম (আ)- কে ইবলিস কর্তৃক অস্বীকৃতির বিষয়টি ফুটে উঠেছে। ইবলিসের পরিণাম ছিল অত্যন্ত ভয়াবহ। ইবলিসের আসল নাম আযাযিল। আল্লাহর রহমত থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত হওয়ায় তার নাম হয়েছে শয়তান বা ইবলিস। মহান আল্লাহ তায়ালা আদম (আ)-এর শ্রেষ্ঠত্বের স্বীকৃতি আদায়ের জন্য ফেরেশতা ও ইবলিসকে সিজদা করতে বলেছিল। কিন্তু ইবলিস সিজদা করেনি। আল্লাহর কথা অমান্য করেছে। যা উদ্দীপকের ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ। উদ্দীপকে মাওলানা হাসান যাচাই-বাছাই করে একজন লোককে তার প্রতিনিধি প্রস্তাব করলে উপস্থিত জনৈক ব্যক্তি বলেন- সিদ্ধান্তটি ঠিক না। আমি প্রতিনিধি হওয়ার যোগ্য। ঠিক এমন ঘটনা ঘটেছিল আদম (আ)-কে খলিফা নিযুক্ত করার সময়। মহান আল্লাহ তায়ালা পৃথিবীতে তাঁর খলিফা বা প্রতিনিধি পাঠানোর জন্য ফেরেশতাদের কাছে আদম (আ)-কে সম্মানসূচক সিজদা করার নির্দেশ দেন। এই সিজদা আদম (আ)-এর প্রতি ছিল না; বরং আল্লাহর আদেশের আনুগত্যের ছিল। তখন ফেরেশতারা সিজদা করলো। কিন্তু ফেরেশতাদের দলে আযাযিল নামক এক জিন ছিল। সে আদম (আ)- কে সিজদা করতে অস্বীকৃতি জানায়। ফলে সে আল্লাহর নির্দেশ অমান্য করল। নিজের বড়ত্ব ও শ্রেষ্ঠত্বের জন্য অহংকার করলো। ফলে তার এতদিনের সব আমল বিনষ্ট হয়ে গেলো। আল্লাহর নির্দেশ অমান্য করায় সে কাফিরদের অন্তর্ভুক্ত হলো। পাপে লিপ্ত হওয়ার পর তার নাম হলো ইবলিস তথা অভিশপ্ত। উপরের আলোচনা থেকে বোঝা যায়, জনৈক ব্যক্তির সাথে সংগতিপূর্ণ পবিত্র কুরআনের ইবলিসের চরিত্রের মিল পাওয়া যায়।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
জনৈক ব্যক্তির সাথে সংগতিপূর্ণ পবিত্র কুরআনের উল্লিখিত চরিত্র চিহ্নি…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2024
উত্তর
অর্থ আকাশ।উত্তর
উত্তর
উত্তর