আসিফ তার মনের তৃপ্তির জন্য কোন ইবাদতটি করতে পারে? ব্যাখ্যা কর।
উত্তর: আসিফ তার মনের তৃপ্তির জন্য সালাত আদায় করতে পারে। সালাতের মাধ্যমে মানুষের মন পবিত্র হয়। সালাতের জন্য পবিত্রতা পূর্বশর্ত। এ ইবাদত পালন করতে গিয়ে অজু, গোসলের মাধ্যমে মানুষ যে দৈহিক পবিত্রতা লাভ করে তা তাকে মানসিক প্রশান্তি দেয়। ঝর্ণাধারা থেকে মানুষ যেমন শরীরকে পবিত্র করতে পারে তেমনি সালাতের মাধ্যমে মনের শুদ্ধতা আনতে পারে। অতএব, সালাত মানুষের মানসিক পরিশুদ্ধতার শিক্ষাস্বরূপ। উদ্দীপকের বর্ণিত দশম শ্রেণি ছাত্র প্রায়ই লক্ষ করে এলাকার ইমাম সাহেব ফজরের সালাতে কুরআন তিলাওয়াতের সময় কাঁদেন। এতে তার অন্তর বিগলিত এবং প্রশান্ত হয়। আসিফও মানসিক তৃপ্তির জন্য নিয়মিত সালাত আদায় করতে পারে। কেননা, সালাত মানুষের মনে তাকওয়া সৃষ্টির মাধ্যমে অন্তরের পাপ-পঙ্কিলতা দূর করে এবং অন্যায়-অশ্লীল কাজ হতে বিরত রাখে। এ বিষয়ে মহান আল্লাহ বলেন, 'নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল ও গর্হিত কাজ থেকে ফিরিয়ে রাখে' (সুরা আনকাবুত : ৪৫)।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
আসিফ তার মনের তৃপ্তির জন্য কোন ইবাদতটি করতে পারে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর