ধর্মীয় শিক্ষকের বক্তব্যের সাথে তুমি কি একমত? তোমার মতের স্বপক্ষে যুক্তি দেখাও।
উত্তর: সালাতে কুরআন তিলাওয়াত সম্পর্কে ধর্মীয় শিক্ষকের বক্তব্যের সাথে আমি একমত। তিলাওয়াত অর্থ আবৃত্তি বা পাঠ করা, অনুধাবন ও অনুসরণ করা। আল- কুরআন পাঠ করাকে ইসলামি পরিভাষায় কুরআন তিলাওয়াত বলা হয়। কুরআন তিলাওয়াত ইবাদতের অন্যতম অবিচ্ছেদ্য অঙ্গ। নামাজের মতো বহু গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে যা কুরআন তিলাওয়াত ছাড়া সম্ভব হয় না । সাধারণ ইবাদত হিসেবেও কুরআন তিলাওয়াতের অনেক গুরুত্ব ও ফজিলত রয়েছে। আল্লাহর বিশেষ সান্নিধ্য লাভের যেসব সুযোগ রয়েছে, সেগুলোর অন্যতম হচ্ছে কুরআন তিলাওয়াত। উদ্দীপকে দেখা যায়, আসিফের প্রশ্নের জবাবে ধর্মীয় শিক্ষক বলেন, জাহান্নামের ভয়াবহতা সম্বলিত আয়াত তিলাওয়াত, জাহান্নামের আযাবের কথা স্মরণ করে হৃদয় বিগলিত হলে কোনো সমস্যা হয় না। বরং আল্লাহর নিকট এটি পছন্দনীয় পন্থা। কেননা, কুরআন তিলাওয়াত ব্যক্তির মনে প্রশান্তি এনে দেয় । সুতরাং প্রতিটি মুসলিদের জন্য আবশ্যক হলো নিয়মিত কুরআন তিলাওয়াত করা, মুখস্থ করা এবং তার মর্ম অনুধাবন করে বাস্তবজীবনে প্রয়োগ করা । তাহলেই আসবে পার্থিব শান্তি ও পরকালীন মুক্তি।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
ধর্মীয় শিক্ষকের বক্তব্যের সাথে তুমি কি একমত? তোমার মতের স্বপক্ষে য…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর