উদ্দীপকে কোন গ্রন্থের কথা বলা হয়েছে? আদর্শ জীবন গঠনে গ্রন্থটির গুরুত্ব আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআনের কথা বলা হয়েছে, আদর্শ জীবন গঠনে যার গুরুত্ব অপরিসীম। পবিত্র কুরআন সর্বশেষ আসমানি কিতার। মহানবি হযরত মুহাম্মদ (স) এর নবুয়ত জীবনের সুদীর্ঘ তেইশ বছরে এটা অবতীর্ণ হয়েছিল। কুরআনে মানবজীবনের সবকিছুর সমাধান রয়েছে। কুরআন মাজিদ বিশ্বমানবের সুষ্ঠু ও সুন্দর জীবননির্বাহের আল্লাহ প্রদত্ত বিধি-ব্যবস্থাপনা। মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়। ব্যক্তিজীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, জাতীয়, আন্তর্জাতিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় এবং আধ্যাত্মিক জীবন অবধি জীবনের প্রতিটি অধ্যায় ও বিভাগে মানব সমস্যার অন্ত নেই। মানবজাতিকে এ সমস্যার আবর্ত থেকে মুক্ত করে সুষ্ঠু-শান্তিময় ও উদ্বেগহীন জীবন পরিচালনার জন্য আল্লাহ তায়ালা সর্বশেষ নবি ও বিশ্বনেতা হযরত মুহাম্মদ (স)-এর প্রতি সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল-কুরআন নাজিল করেছেন। উদ্দীপকে বর্ণিত রয়েছে যে, আল্লাহ তায়ালা এক ঐশী গ্রন্থ সুদীর্ঘ তেইশ বছর ধরে রাসুল (স)-এর নিকট অবতীর্ণ করেছেন। এতে তিনি ঘোষণা করেছেন, এতে কোনো সন্দেহ নেই, এটি সকল মানুষ বিশেষভাবে মুত্তাকিদের জন্য পথপ্রদর্শক। কেননা, আল্লাহ তায়ালা তিনি মানবজীবনের সর্ববিধ সমস্যার সমাধান এই মহাগ্রন্থে উপস্থাপন করেছেন। আল্লাহ তায়ালা বলেন, আর আমি তোমার ওপর কিতাব নাজিল করেছি যা প্রতিটি বিষয়ের সুস্পষ্ট বর্ণনা সম্বলিত, হেদায়েত, রহমত এবং সুসংবাদ মুসলিম জাতির জন্য (সুরা নাহল: ৮৯)। রাসুলুল্লাহ (স) তাঁর বিদায় হজের ভাষণে এজন্যই বলেছেন, 'আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি। যদি তোমরা এ দুটোকে আঁকড়ে ধর, কখনোই পথভ্রষ্ট হবে না। একটা হলো আল্লাহর কিতাব এবং অপরটি তাঁর রাসুলের সুন্নত' (মিশকাত)।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন গ্রন্থের কথা বলা হয়েছে? আদর্শ জীবন গঠনে গ্রন্থটির গুর…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর