শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের শেষে কাদের কথা বলা হয়েছে? তাদের এমন হওয়ার কারণ ও পরিণাম উল্লেখ করো।

উত্তর: উদ্দীপকের শেষে কাফিরদের কথা বলা হয়েছে। তাদের কর্মকাণ্ড অত্যন্ত জঘন্য ও ঘূর্ণিত। কাফির শব্দটি আরবি কৃষ্ণর শব্দ থেকে এসেছে, যার অর্থ অস্বীকার করা। শরিয়তের পরিভাষায়, যে ব্যক্তি আল্লাহ, রাসুল, আসমানি কিতাব, আখিরাত, বেহেশত-দোযখ, ফেরেশতা ইত্যাদি ইসলামের মহাসত্যকে অস্বীকার করে, গোপন করে বা প্রত্যাখ্যান করে তাকেই কাফির বলা হয়। কাফিররা কখনোই ইমান আনবে না। কারণ তাদের ইমান আনার ক্ষমতা রহিত হয়ে গেছে। আল্লাহ তায়ালা তাদের অন্তরসমূহ ও শ্রবণশক্তির ওপর মোহর মেরে দিয়েছেন। উদ্দীপকের বর্ণিত রয়েছে যে, কিছু মানুষ এমন আছে যাদেরকে যতই ভয় বা প্রমাণ দেখানো হোক না কেন তারা কখনো আল্লাহকে বিশ্বাস করবে না। তারা সবসময় বাঁকা পথে চলতে পছন্দ করে। এখানে কাফিরদের বৈশিষ্ট্য প্রকাশ করা হয়েছে। কেননা কুফরির কারণে আল্লাহ কাফিরদের অন্তরসমূহ ও শ্রবণশক্তির ওপর মোহর মেরে দিয়েছেন এবং তাদের চোখের সামনে টেনে দিয়েছেন পর্দা, আর তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। এখানে আল্লাহ তায়ালা কাফিরদের চিরন্তর স্বরূপ উদ্ঘাটন করেছেন। তারা সবসময় বাঁকা পথে চলে । হিদায়াত গ্রহণ, ভীতি প্রদর্শন বা সত্য ও সুন্দরের আহ্বানে তারা কখনোই সাড়া দেয় না। কুফর করতে করতে তাদের অন্তর কলুষিত, অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছে। অর্থাৎ আল্লাহ তায়ালা তাদের অন্তরে সিল বা মোহর মেরে দিয়েছেন। তাদের শ্রবণশক্তিতে সিল মেরে দেওয়া হয়েছে। যার কারণে তাদের কানে হিদায়াতের কোনো ধ্বনি প্রবেশ করে না এবং তাদের চোখের ওপর আছে আচ্ছাদন। কুফরির কারণে হিদায়াতের কোনো আলো কাফিকদের চোখে প্রতিফলিত হয় না। সুতরাং কুফরি অত্যন্ত জঘন্যতম অপরাধ হওয়ায় এ থেকে আমাদের প্রত্যেককে বিরত থাকা আবশ্যক।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের শেষে কাদের কথা বলা হয়েছে? তাদের এমন হওয়ার কারণ ও পরিণাম…

উদ্দীপক

আল্লাহ তায়ালা এক ঐশী গ্রন্থ সুদীর্ঘ তেইশ বছর ধরে রাসুলের (সা) কাছে অবতীর্ণ করেছেন। তাতে তিনি ঘোষণা করেছেন, এতে কোনো সন্দেহ নেই। এটি সকল মানুষ, বিশেষভাবে মুত্তাকিদের জন্য পথপ্রদর্শক । তিনি চ্যালেঞ্জ দিয়েছেন, কারো সামর্থ থাকলে সে বা তারা এর মতো বা এর সবচেয়ে ছোট একটি অংশের মতো বানিয়ে আনুক। আবার তিনি বলেছেন, কিছু মানুষ এমন আছে যাদেরকে যতই ভয় বা প্রমাণ দেখানো হোক না কেনো তারা কখনো আল্লাহকে বিশ্বাস করবে না। তারা সবসময় বাঁকা পথে চলতে পছন্দ করে।

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024

উত্তর

গায়েব অর্থ অদৃশ্য।

উত্তর

'মুত্তাকি' বলতে আল্লাহভীরু লোকদের বোঝায়। মুত্তাকি শব্দের অর্থ আল্লাহভীরু বা পরহেজগার। জন্মগত বা বংশগত কারণে কারো পক্ষে মুত্তাকি হওয়া সম্ভব নয়। মুত্তাকি হতে হলে কিছু বৈশিষ্ট্যের প্রয়োজন। সুরা বাকারার আলোকে সেগুলো হলো অদৃশ্য গুণ বাবিষয়ের অস্তিত্বে বিশ্বাসী হতে হয়। সব হুকুম-আহকাম পালনের মাধ্যমে সালাত কায়েম করতে হয়। মুত্তাকিগণ বিশ্বাস করে মহান আল্লাহর পক্ষ হতে তাঁর রাসুল (স)-এর প্রতি অবতীর্ণ কিতাবের ওপর এবং তারা আরও বিশ্বাস করে পূর্ববর্তী রাসুলগণের প্রতি অবতীর্ণ কিতাবের ওপর। আর তারা পরকালে দৃঢ় বিশ্বাস পোষণ করে। পরিশেষে মুত্তাকিগণকে আল্লাহ যে রিজিক দিয়েছেন তা থেকে মানুষের কল্যাণে তারা ব্যয় করেন।

উত্তর

উদ্দীপকে পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআনের কথা বলা হয়েছে, আদর্শ জীবন গঠনে যার গুরুত্ব অপরিসীম। পবিত্র কুরআন সর্বশেষ আসমানি কিতার। মহানবি হযরত মুহাম্মদ (স) এর নবুয়ত জীবনের সুদীর্ঘ তেইশ বছরে এটা অবতীর্ণ হয়েছিল। কুরআনে মানবজীবনের সবকিছুর সমাধান রয়েছে। কুরআন মাজিদ বিশ্বমানবের সুষ্ঠু ও সুন্দর জীবননির্বাহের আল্লাহ প্রদত্ত বিধি-ব্যবস্থাপনা। মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়। ব্যক্তিজীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, জাতীয়, আন্তর্জাতিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় এবং আধ্যাত্মিক জীবন অবধি জীবনের প্রতিটি অধ্যায় ও বিভাগে মানব সমস্যার অন্ত নেই। মানবজাতিকে এ সমস্যার আবর্ত থেকে মুক্ত করে সুষ্ঠু-শান্তিময় ও উদ্বেগহীন জীবন পরিচালনার জন্য আল্লাহ তায়ালা সর্বশেষ নবি ও বিশ্বনেতা হযরত মুহাম্মদ (স)-এর প্রতি সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল-কুরআন নাজিল করেছেন। উদ্দীপকে বর্ণিত রয়েছে যে, আল্লাহ তায়ালা এক ঐশী গ্রন্থ সুদীর্ঘ তেইশ বছর ধরে রাসুল (স)-এর নিকট অবতীর্ণ করেছেন। এতে তিনি ঘোষণা করেছেন, এতে কোনো সন্দেহ নেই, এটি সকল মানুষ বিশেষভাবে মুত্তাকিদের জন্য পথপ্রদর্শক। কেননা, আল্লাহ তায়ালা তিনি মানবজীবনের সর্ববিধ সমস্যার সমাধান এই মহাগ্রন্থে উপস্থাপন করেছেন। আল্লাহ তায়ালা বলেন, আর আমি তোমার ওপর কিতাব নাজিল করেছি যা প্রতিটি বিষয়ের সুস্পষ্ট বর্ণনা সম্বলিত, হেদায়েত, রহমত এবং সুসংবাদ মুসলিম জাতির জন্য (সুরা নাহল: ৮৯)। রাসুলুল্লাহ (স) তাঁর বিদায় হজের ভাষণে এজন্যই বলেছেন, 'আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি। যদি তোমরা এ দুটোকে আঁকড়ে ধর, কখনোই পথভ্রষ্ট হবে না। একটা হলো আল্লাহর কিতাব এবং অপরটি তাঁর রাসুলের সুন্নত' (মিশকাত)।

উত্তর

উদ্দীপকের শেষে কাফিরদের কথা বলা হয়েছে। তাদের কর্মকাণ্ড অত্যন্ত জঘন্য ও ঘূর্ণিত। কাফির শব্দটি আরবি কৃষ্ণর শব্দ থেকে এসেছে, যার অর্থ অস্বীকার করা। শরিয়তের পরিভাষায়, যে ব্যক্তি আল্লাহ, রাসুল, আসমানি কিতাব, আখিরাত, বেহেশত-দোযখ, ফেরেশতা ইত্যাদি ইসলামের মহাসত্যকে অস্বীকার করে, গোপন করে বা প্রত্যাখ্যান করে তাকেই কাফির বলা হয়। কাফিররা কখনোই ইমান আনবে না। কারণ তাদের ইমান আনার ক্ষমতা রহিত হয়ে গেছে। আল্লাহ তায়ালা তাদের অন্তরসমূহ ও শ্রবণশক্তির ওপর মোহর মেরে দিয়েছেন। উদ্দীপকের বর্ণিত রয়েছে যে, কিছু মানুষ এমন আছে যাদেরকে যতই ভয় বা প্রমাণ দেখানো হোক না কেন তারা কখনো আল্লাহকে বিশ্বাস করবে না। তারা সবসময় বাঁকা পথে চলতে পছন্দ করে। এখানে কাফিরদের বৈশিষ্ট্য প্রকাশ করা হয়েছে। কেননা কুফরির কারণে আল্লাহ কাফিরদের অন্তরসমূহ ও শ্রবণশক্তির ওপর মোহর মেরে দিয়েছেন এবং তাদের চোখের সামনে টেনে দিয়েছেন পর্দা, আর তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। এখানে আল্লাহ তায়ালা কাফিরদের চিরন্তর স্বরূপ উদ্ঘাটন করেছেন। তারা সবসময় বাঁকা পথে চলে । হিদায়াত গ্রহণ, ভীতি প্রদর্শন বা সত্য ও সুন্দরের আহ্বানে তারা কখনোই সাড়া দেয় না। কুফর করতে করতে তাদের অন্তর কলুষিত, অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছে। অর্থাৎ আল্লাহ তায়ালা তাদের অন্তরে সিল বা মোহর মেরে দিয়েছেন। তাদের শ্রবণশক্তিতে সিল মেরে দেওয়া হয়েছে। যার কারণে তাদের কানে হিদায়াতের কোনো ধ্বনি প্রবেশ করে না এবং তাদের চোখের ওপর আছে আচ্ছাদন। কুফরির কারণে হিদায়াতের কোনো আলো কাফিকদের চোখে প্রতিফলিত হয় না। সুতরাং কুফরি অত্যন্ত জঘন্যতম অপরাধ হওয়ায় এ থেকে আমাদের প্রত্যেককে বিরত থাকা আবশ্যক।
HSCIslamic Studies 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।