উদ্দীপকে কোন বিষয়ের চ্যালেঞ্জ করা হয়েছে? কারও পক্ষে এই চ্যালেঞ্জ গ্রহণ করা সম্ভব কিনা? ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকের এ আয়াতে আল্লাহ তায়ালা কুরআন মাজিদের সত্যতার প্রশ্নে সব দেশের সব কালের কাফিরদের কাছে চিরস্থায়ী চ্যালেঞ্জ ঘোষণা করেছেন । কারো পক্ষে এই চ্যালেঞ্জ গ্রহণ করা সম্ভব নয় । উদ্দীপকের আয়াত দ্বারা আল্লাহ তায়ালা সর্বকালের মানুষের প্রতি কুরআন নিয়ে এ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে, এটি কোনো মানুষের রচনা নয়। বরং এটি মহান প্রতিপালক আল্লাহ তায়ালার পক্ষ থেকে মহানবি (সা.)-এর প্রতি অবতীর্ণ করা হয়েছে। আর এ কিতাবের একটি আয়াতের সমকক্ষ অন্য একটি আয়াত কারও পক্ষে রচনা করা সম্ভব নয়। মূলত কাফির, মুশরিক, ইহুদি এমনকি মুনাফিকরাও মহানবি (সা.)-এর রিসালাত ও কুরআন মাজিদ নিয়ে সন্দেহ পোষণ করত এবং সংশয় সৃষ্টির অপচেষ্টা চালাত। তারা বলত কুরআন মাজিদ আল্লাহর বাণী নয় বরং মুহাম্মদ (সা.)-এর নিজের রচিত। তাই আল্লাহ তাদের ভ্রান্ত মত ও সন্দেহ খন্ডনের জন্য, আল-কুরআন যে আল্লাহর বাণী এবং এটি রাসুল (সা.)-এর অদ্বিতীয় মুজিযা তা প্রকাশার্থে আল্লাহ তায়ালা و ان کنتم فی ریب مما [গণিত] الخ আয়াতটি অবতীর্ণ করেন। আল্লাহ তায়ালা তাই সকল তার বিশ্ববাসীদের উদ্দেশ্য করে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বললেন, “আমি আমার বান্দার প্রতি যা অবতীর্ণ করেছি তা সম্পর্কে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, তাহলে এর মতো একটি সূরা রচনা করে নিয়ে এসো। আর তোমাদের সেসব সাহায্যকারীকেও আহ্বান কর এক আয়াতকে ছাড়া, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাক। আর যদি তা না পার, অবশ্যই তা তোমরা কখনো পারবে না, তাহলে সে দোযখের আগুনকে ভয় কর (এবং তা থেকে রক্ষা পাওয়ার চেষ্টা কর), যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য।” (সূরা থাকারা : ২০-২৪) আজ পর্যন্ত পবিত্র কুরআনের এ চ্যালেঞ্জের জবাব দেওয়া কারও পক্ষেই সম্ভব হয়নি এবং হবেও না।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন বিষয়ের চ্যালেঞ্জ করা হয়েছে? কারও পক্ষে এই চ্যালেঞ্জ …
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর