উদ্দীপকে উল্লিখিত জনাব রাশেদের মধ্যে কাদের বৈশিষ্ট্য বিদ্যমান? ব্যাখ্যা কর
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব রাশেদের মধ্যে মুমিন মুত্তাকির বৈশিষ্ট্য বিদ্যমান। মুমিন ব্যক্তি সদালাপী হয় এবং বিশ্বাস করে জীবন-মৃত্যুর মালিক আল্লাহ। সূরা বাকারার দ্বিতীয় আয়াতে আল্লাহ মুত্তাকিদের চরিত্রের যে কয়টি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন তাহলো- ১. তারা গায়েব বা অদৃশ্যে বিশ্বাস করে; ২. সালাত কায়েম করে; ৩. রিজিক হতে ব্যয় করে। এছাড়া যাকাত ইসলামের তৃতীয় স্তম্ভ। একজন মুমিন-মুত্তাকি হলে এবং সাহিবে নিসাব হলে সালাতের পাশাপাশি তাকে যাকাত আদায় করতে হয়। জনাব রাশেদ সদালাপী তিনি অদৃশ্যে বিশ্বাস করেন। নামাজ প্রতিষ্ঠা করেন ও যাকাত দেন। তিনি গভীরভাবে বিশ্বাস করেন, জীবন-মৃত্যুর একমাত্র মালিক আল্লাহ। জনাব রাশেদের চরিত্রের এসব গুণাবলি মুমিন ও মুত্তাকির পরিচায়ক।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জনাব রাশেদের মধ্যে কাদের বৈশিষ্ট্য বিদ্যমান? ব্যা…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর