কারা সুপথপ্রাপ্ত ও সফলতার অধিকারী? পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: মুত্তাকিরা সুপথপ্রাপ্ত ও সফলতার অধিকারী। পবিত্র কুরআনে মুত্তাকিদের পরিচয় তুলে ধরেছেন, যারা অদৃশ্য বিষয় যেমন আল্লাহ, জান্নাত, জাহান্নাম, ফেরেশতা, পরকাল, কিয়ামত, হাশর ইত্যাদির ওপর বিশ্বাস স্থাপন করে তারা মুত্তাকি। তারা সুপথপ্রাপ্ত ও সফল কাম যারা নামায প্রতিষ্ঠা করে এবং আল্লাহ যে জীবিকা দান করেছেন তা থেকে ব্যয় করে তারা মুত্তাকি। যারা বিশ্বাস স্থাপন করে আল্লাহ যা অবতীর্ণ করেছেন রাসুল এর প্রতি এর তার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছিল সেগুলোর প্রতি এবং পরকালে যারা সুদৃঢ় বিশ্বাস রাখে তারাই সুপথপ্রাপ্ত, তারাই সফলকাম। পবিত্র কুরআনের সূরা আল-বাকারায় তাদের সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন- أَوْلَئِكَ عَلَى هُدًى مِنْ رَبِّهِمْ وَأُوْلَئِكَ هُمُ الْمُفْلِحُونَ অর্থ : “তারাই তাদের প্রভুর পক্ষ থেকে হিদায়াতের ওপর রয়েছে এবং তারাই সফলতার অধিকারী।” (সূরা আল-বাকারা : ৫) সুতরাং কুরআনে মুত্তাকির ৫টি বৈশিষ্ট্যের কথা বলা আছে। একজন মুমিন এই ৫টি বৈশিষ্ট্যের অধিকারী হলে তিনি মুত্তাকি হিসেবে গণ্য হবেন । আর তিনিই সুপথপ্রাপ্ত ও সফলকাম ।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
কারা সুপথপ্রাপ্ত ও সফলতার অধিকারী? পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
রংপুর ক্যাডেট কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর