উদ্দীপকে সরকারের বৃক্ষরোপণ কর্মসূচিটি কোন ধরনের সওয়াবের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে সরকারের বৃক্ষরোপণ কর্মসূচিটি সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। বৃক্ষারোপণের সাথে সংগতিপূর্ণ হাদিসটি হলো— مَا مِنْ مُسْلِمٍ يَعْرِسُ غَرْسًا اويَزرَعُ زَرْعًا فَيَأْكُلُ مِنْهُ طَيْرٌ أَوْ إِنْسَانٌ او بهيمةُ إِلا كَانَ لَهُ بِهِ صَدَقَةٌ অর্থ : “কোনো মুসলমান যদি গাছ রোপণ করে অথবা কোনো ফসল আবাদ করে এবং তা থেকে কোনো পাখি বা মানুষ অথবা চতুষ্পদ জন্তু ভক্ষণ করে তবে তা তার জন্য সাদকারূপে গণ্য হবে।” হাদিসের বর্ণনামতে চাষাবাদকৃত ফসলের কোনোটি মানুষ, পাখি অথবা চতুষ্পদ জন্তু ভক্ষণ করলে তা সাদকাহ হিসেবে গণ্য হবে। বৃক্ষের নানাবিধ উপকারিতা রয়েছে। গাছ থেকে ফলমূলের পাশাপাশি আমাদের জীবনধারণের অন্যতম উপকরণ অক্সিজেন পাই । মানুষের পাশাপাশি পশুপাখির আহারের যোগান দেয় গাছপালা। সেখান থেকে ফলমূল খেয়ে পশুপাখির জীবন বাঁচে, এজন্য বৃক্ষরোপণকে সাদকায়ে জারিয়া হিসেবে তুলনা করা হয়েছে ।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সরকারের বৃক্ষরোপণ কর্মসূচিটি কোন ধরনের সওয়াবের অন্তর্ভুক্…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর