রায়হান প্রতিদিন কোন গ্রন্থ পাঠ করে? গ্রন্থটির মর্যাদা বিশ্লেষণ কর ।
উত্তর: রায়হান প্রতিদিন পবিত্র মহাগ্রন্থ আল-কুরআন পাঠ করে । আল-কুরআনকে সর্বাধিক মর্যাদাসম্পন্ন কিতাব হিসেবে বিবেচনা করা হয়। কারণ সার্বিক বিবেচনায় কুরআনের মর্যাদা শীর্ষস্থানীয়। কুরআনের মর্যাদাগত প্রভাব বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন, “যদি আমি আল-কুরআন পাহাড়ের উপর নাযিল করতাম, তবে তুমি দেখতে তা আল্লাহর ভয়ে নত হয়ে বিদীর্ণ হয়ে গিয়েছে। এ দৃষ্টান্ত মানবজাতির সামনে এজন্য পেশ করলাম, যেন তারা চিন্তাভাবনা করতে পারে।” (সূরা হাশর : ২১) আল-কুরআনের মর্যাদার বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে যখন আল্লাহ তায়ালা কুরআন নাযিলের মাস হিসেবে রমজানকে মর্যাদাসম্পন্ন ঘোষণা করেন। কুরআন নাযিলের রাত পরিণত হয় হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রাতে। মহান আল্লাহ বলেন, “নিশ্চয়ই এ কুরআনকে আমি কদরের রাতে নাজিল করেছি। আপনি কদর সম্পর্কে কি জানেন? কদর রাত হলো হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ।” (সূরা আল-কদর : ১-৩) সুতরাং বলা যায়, আল-কুরআন হলো মহান আল্লাহ তায়ালার পবিত্র বাণী । তাই পবিত্র কুরআনের মর্যাদা বর্ণনা করে শেষ করা যাবে না ।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
রায়হান প্রতিদিন কোন গ্রন্থ পাঠ করে? গ্রন্থটির মর্যাদা বিশ্লেষণ কর ।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর