খলিল ও আবিদের সংলাপের বিষয়বস্তু পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: খলিল ও আবিদের সংলাপের বিষয়বস্তু হলো কুরআন মাজিদের সত্যতার প্রশ্নে কাফিরদের প্রতি আল্লাহ তায়ালার চিরস্থায়ী চ্যালেঞ্জ ঘোষণা- কাফির, মুশরিক, ইহুদি এমনকি মুনাফিকরাও মহানবি (সা.)-এর রিসালাত ও কুরআন মাজিদ নিয়ে সন্দেহ পোষণ করত এবং সংশয় সৃষ্টির অপচেষ্টা চালাত । তারা বলত, কুরআন মাজিদ আল্লাহর বাণী নয় বরং মুহাম্মদ (সা.)-এর নিজের রচিত। তাই আল্লাহ তাদের ভ্রান্ত মত ও সন্দেহ খণ্ডনের জন্য আল-কুরআন যে আল্লাহর বাণী এবং এটি রাসুল (সা.)-এর অদ্বিতীয় মুজিযা তা প্রকাশার্থে আল্লাহ তায়ালা, আয়াত ৩টি অবতীর্ণ করেছেন। আজ পর্যন্ত পবিত্র কুরআনের এ চ্যালেঞ্জের জবাব দেওয়া কারও পক্ষেই * সম্ভব হয়নি এবং হবেও না। অতএব বলা যায়, উদ্দীপকে বর্ণিত খলিল ও আরিদ সূরা আল- বাকারার ১২৩ এবং ২৪নং আয়াত নিয়ে সংলাপ করছিল। এই দুটি আয়াতের বিষয়বস্তু ছিল কাফিরদের কাছে আল্লাহ তায়ালার চিরস্থায়ী চ্যালেঞ্জ এবং কাফিরদের আখিরাতের আজাব সম্পর্কে সতর্ককরণ।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
খলিল ও আবিদের সংলাপের বিষয়বস্তু পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর