আরিফের চরিত্র পবিত্র কুরআনের আলোকে বিশ্লেষণ কর ।
উত্তর: আরিফ সাহেবের চরিত্র নিফাকির অন্তর্ভুক্ত। কারণ তিনি গ্রামে সেসব ভালো কাজ করেন তা লৌকিকতা মাত্র। তিনি অন্তর থেকে এসব কাজ করেন না। এর প্রমাণ হলো শহরে এসে তার অপরাধমূলক কাজগুলো। নামাযি ব্যক্তি কোনো প্রকার অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে পারে না। নামাজের প্রথম দাবিই হলো— অপরাধ ও অশ্লীলতা হতে বিরত থাকা। এ সম্পর্কে মহান আল্লাহ তায়ালা বলেন, “নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ (অপরাধ থেকে বিরত রাখে।” (সূরা আল-আনকাবুত : ৪৫) অথচ আরিফ সাহেব অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। কাজেই তার নামাজ ও সাদকাহ লোক দেখানো মাত্র। আর নিফাকির শেষ পরিণাম খুবই দুঃখজনক। তাদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্নস্তরে। এ সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, “নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে । (সূরা আন-নিসা : ১৪৫ ) সুতরাং এটি সুস্পষ্টভাবে বলা যায়, আরিফ সাহেব একজন মুনাফিক। তিনি যদি তাওবা না করে সঠিক পন্থায় ইসলামের অনুসরণ না করেন তাহলে তার শেষ পরিণাম হবে জাহান্নাম ।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
আরিফের চরিত্র পবিত্র কুরআনের আলোকে বিশ্লেষণ কর ।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর