আব্দুল মালেকের বক্তব্যের সাথে কি তুমি একমত? তোমার মতামতের পক্ষে যুক্তি উপস্থাপন কর।
উত্তর: মালেক সাহেবের উক্ত বক্তব্যের সাথে আমি সম্পূর্ণ একমত পোষণ করি মালেক সাহেবের বক্তব্য মূলত আল্লাহরই বক্তব্য। কেননা আল্লাহ তায়ালা সূরা বাকারার ২ থেকে ৫ নম্বর আয়াতে মুত্তাকিদের গুণাগুণ তুলে ধরে তাদেরকে সফল হিসেবে আখ্যায়িত করেছেন। যেমন- আল্লাহ তায়ালা বলেন, “এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য এটা পথ প্রদর্শক। (মুত্তাকি তারাই) যারা অদৃশ্যে বিশ্বাস করে, সালাত প্রতিষ্ঠা করে এবং যে সম্পদ বা জীবিকা দান করা হয় তা থেকে তারা ব্যয় করে। যারা বিশ্বাস স্থাপন করেছে সেসব বিষয়ের ওপর যা কিছু আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে এবং আপনার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে। আর তারা পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। তারাই তাদের পালনকর্তার নির্দেশিত পথে রয়েছে, আর তারাই যথার্থ সফলকাম। (সূরা আল-বাকারা : ২-৫) আল্লাহ তায়ালা আরও বলেছেন, নিশ্চয়ই মুত্তাকিদের জন্য রয়েছে সফলতা। (সূরা আন-নাবা : ৩১) এছাড়া সূরা বাকারার ১৭৭ নং আয়াতে মুত্তাকিদের আরও কিছু গুণের কথা বলা হয়েছে। তাই মুত্তাকির গুণ অর্জন করার ওপরই সফলতা নির্ভর করে। তাছাড়া অনেকে মনে করেন, বাড়ি, গাড়ি, অর্থবিত্ত ও প্রাচুর্যের ওপর সফলতা নির্ভরশীল । মালেক সাহেবের মতে, কেবল প্রাচুর্য ও বিলাসিতার ওপর সফলতা নির্ভর করে না বরং সফলতা নির্ভর করে কতকগুলো গুণ অর্জনের ওপর। যে গুণগুলো সম্পর্কে সূরা বাকারার শুরুতে বলা হয়েছে । সুতরাং উক্ত আলোচনা এটাই প্রমাণ করে মালেক সাহেবের মতামতই সঠিক। আরিফের ধারণা সম্পূর্ণ অসাড় ও বাস্তবতা বিবর্জিত ।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
আব্দুল মালেকের বক্তব্যের সাথে কি তুমি একমত? তোমার মতামতের পক্ষে যুক…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর