উদ্দীপকে বর্ণিত ইহকালে শান্তি ও পরকালে মুক্তির উপায় কী? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত ইহকালে শান্তি ও পরকালে মুক্তির উপায় হলো কুরআনের জ্ঞান অর্জন করে বাস্তবজীবনে প্রতিফলন ঘটানো । ইসলাম শব্দের অর্থ হচ্ছে আনুগত্য ও আত্মসমর্পণ। তাই প্রতিটি মুসলিমকে সে কার আনুগত্য করবে, কীভাবে আনুগত্য করবে এবং কী কাজ থেকে বিরত থাকবে তা জানার জন্য জ্ঞান অর্জন প্রয়োজন। আর সে জ্ঞান হলো তাওহীদভিত্তিক ও আখিরাতকেন্দ্রিক বিশ্বাসের ভিত্তিমূলে তৈরি কুরআনের জ্ঞান । আল্লাহ কুরআন শিক্ষার মাধ্যমে জ্ঞানের ধারাকে শুরু করেছেন। আল্লাহ্ তায়ালা মহানবি (সা.)-কে একাধিক উদ্দেশ্যে পাঠিয়েছেন। তন্মধ্যে অন্যতম হলো কুরআন শিক্ষা দেওয়া। রাসুল (সা.) বলেন, “তোমরা কুরআন শিক্ষা কর। কারণ কিয়ামতের দিন তা শিক্ষালাভকারীর জন্য সে শাফায়াতকারী হিসেবে আবির্ভূত হবে।” (ইবনে হিব্বান) পবিত্র কুরআন মানবজাতির জন্য পথপ্রদর্শক। এই কুরআন সিরাতে মুসতাকিমের সাথে পরিচালিত করে। সুতরাং এই কুরআন শিক্ষা লাভের মাধ্যমে বাস্তবজীবনে আমল করে, বাস্তব জীবনে প্রয়োগ করে ইহকালে শান্তি ও পরকালে মুক্তি লাভ সম্ভব। কুরআন সেই পথই দেখায় আমাদের।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ইহকালে শান্তি ও পরকালে মুক্তির উপায় কী? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর