উদ্দীপকে প্রফেসর ড. নাছির উদ্দীন স্যার যে হাদিসটি উল্লেখ করেছেন তার সামাজিক প্রভাব বিশ্লেষণ কর ।
উত্তর: উদ্দীপকে প্রফেসর ড. নাছির উদ্দীন স্যারের উল্লেখকৃত হাদিসটির ইতিবাচক এবং শরয়ী প্রভাব রয়েছে । উল্লিখিত হাদিসটি হলো রাসুল (সা.) বলেন, “যে ব্যক্তি তার কোনো মুসলমান ভাইয়ের প্রয়োজনে এগিয়ে আসে, আল্লাহ তার প্রয়োজনে এগিয়ে আসেন ।” মুসলমানরা এক আদর্শিক মজবুত ও সুদৃঢ় ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ থাকবে, বিচ্ছিন্ন হবে না। কোনো মুসলমান সামাজিক দায়দায়িত্ব থেকে বিমুখ থাকতে পারে না। একজন মুসলিম অপর মুসলিমের ওপর জুলুম করতে পারে না। শত্রুতাবশত কোনো মুসলিমকে তার শত্রুর হাতে তুলে দিতে পারে না। সকল মুসলমানের সাথে ভ্রাতৃত্ব, সৌহার্দ, সম্প্রীতি ও সদ্ভাব বজায় থাকে। যদি এই হাদিসের শিক্ষা কাজে লাগানো যায় । সমাজ হয় একাতবদ্ধ আদর্শিক । মুসলিমরা হলো সীসা ঢালা প্রাচীরের মতো। একজন অন্যজনের বিপদে এগিয়ে আসবে। প্রয়োজনে সাহায্য করবে তবেই সেখানে আল্লাহর সাহায্য পাওয়া যাবে। মুসলিমরা সম্মান, গৌরব ও ঐতিহ্য নিয়ে বেঁচে থাকবে সমাজে। সুতরাং এই ধরনের প্রভাব আমাদের মাঝে পরিলক্ষিত হবে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রফেসর ড. নাছির উদ্দীন স্যার যে হাদিসটি উল্লেখ করেছেন তার…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর