আয়াতে বর্ণিত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের করুণ পরিণতি বর্ণনা কর ।
উত্তর: আয়াতে বর্ণিত ব্যক্তিরা হলো কাফির গোষ্ঠী। কাফিররা হিদায়েতের পরিবর্তে ভ্রষ্টতাকে গ্রহণ করে নিয়েছে। তারা প্রকারন্তরে জান্নাতের পরিবর্তে জাহান্নামকে ক্রয় করেছে । তাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ । উদ্দীপকে বর্ণিত আয়াতে কাফিরদের ইঙ্গিত করে তাদের করুণ পরিণতির কথা বলা হয়েছে। কাফিরদের ইমান বিরোধী কর্মকাণ্ডের কারণে তাদের অন্তরে মোহর মারা থাকে। তাই সেখানে ইমান প্রবেশ করতে পারে না। কাফিরদের চোখে এমন আবরণ পড়ে থাকে যার দরুন তারা সত্য-সুন্দর দেখে না। হেদায়েতের কথা শোনার সময় তাদের কান বধির, ইসলামের কাজসমূহ পর্যবেক্ষণ করতে তাদের চোখ দৃষ্টিহীন এবং এটি অন্তঃকরণে পাষাণের ন্যায় কঠোর হয়ে থাকে । তাদের চূড়ান্ত পরিণতি সম্পর্কে আল্লাহ জানিয়েছেন— وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ . অর্থ : “আর তাদের জন্য রয়েছে (জাহান্নামের) কঠোর শাস্তি ।” পরিশেষে বলা যায়, কাফিররা দুনিয়াতেও সত্য ও সুন্দর থেকে বঞ্চিত এবং আখিরাতেও তাদের জন্য রয়েছে জাহান্নামের ভয়াবহ শাস্তি ।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
আয়াতে বর্ণিত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের করুণ পরিণতি বর্ণনা কর ।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর