বর্ণিত আয়াতে কাদের কথা বলা হয়েছে? তাদের কর্মকাণ্ড উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকে বর্ণিত আয়াতে মুনাফিকদের কথা বলা হয়েছে। মুনাফিক হলো ওই প্রকৃতির লোক যারা মৌখিকভাবে ইমানের ঘোষণা দেয় এবং নামাজ, রোজাও পালন করে কিন্তু অন্তরে কুফরি পোষণ করে। এরা ইসলাম ও মুসলমানদের জন্য চরম ক্ষতিকর। উদ্দীপকে বর্ণিত আয়াতে মহান আল্লাহ মূলত আব্দুল্লাহ ইবনে উবাই ও তার সঙ্গী-সাথিদের ইঙ্গিত করেছেন। এদের কর্মকাণ্ড হলো এরা মুখে ইমানের কথা বলত কিন্তু প্রকৃতপক্ষে এরা ছিল ইমানের দাবিতে 'মিথ্যাবাদী। এরা এভাবে মুমিনদেরকে ধোকা দিতে চেষ্টা করত। এরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য মানুষের মধ্যে মনোমালিন্য সৃষ্টি করত। সমাজে নিজের আধিপত্য ধরে রাখতে প্রয়োজনে নানানভাবে ফেতনা ফ্যাসাদ সৃষ্টির চেষ্টা করত। এ সম্পর্কে আল্লাহ বলেছেন— الا إِنَّهُمْ هُمُ الْمُفْسِدُونَ অর্থাৎ “নিশ্চয়ই এরা (সমাজে) ফিতনা সৃষ্টিকারী।” এই মুনাফিকরা মুমিনদের নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত। এরা ইসলাম ও মুসলমানদের ক্ষতি করার জন্য গোপনে কাফিরদের সাথে যোগাযোগ রাখত। এ ব্যাপারে আল্লাহ জানিয়েছেন অর্থ: “মুনাফিকরা যখন (গোপন ষড়যন্ত্রের উদ্দেশ্যে) কাফিরদের সাথে মিলিত হয়, তখন তারা বলে, আমরা তো তোমাদের সাথেই আছি।” (সূরা বাকারা : ১৪) এভাবে আব্দুল্লাহ ইবনে উবাই ও তার সঙ্গীরা সারাজীবন ইসলাম ও মুসলমানদের সাথে হটকারিতা করে গেছে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
বর্ণিত আয়াতে কাদের কথা বলা হয়েছে? তাদের কর্মকাণ্ড উদ্দীপকের আলোকে…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর