শেয়ারFacebookWhatsApp

জনাব 'গ'-এর চরিত্রে কাদের সামঞ্জস্যতা রয়েছে? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে জনাব 'গ'-এর চরিত্রে মুনাফিকদের সামঞ্জস্যতা রয়েছে । মানব চরিত্রের একটি নেতিবাচক দিক হলো নিফাকি করা। আরবি নিফাক অর্থ প্রতারণা করা, ধোকা দেওয়া, মিথ্যা বলা, কথা দিয়ে কথা না রাখা ইত্যাদি । আর যারা এরূপ করে তাদের মুনাফিক বলে। উদ্দীপকে জনাব 'গ' মানুষের সাথে ওয়াদা করে তা রক্ষা করেন না। তিনি মিথ্যা কথা বলেন। এমন চরিত্রের লোকদের পরিচয় দিতে গিয়ে রাসুলুল্লাহ (সা.) হাদিসে বলেছেন, মুনাফিকের আলামত তিনটি। যথা— ১. কথা বললে মিথ্যা কথা বলে, ২. ওয়াদা করলে ভঙ্গ করে, ৩. আমানতের খেয়ানত করে। মুনাফিকের এ তিনটি বৈশিষ্ট্যের একটি বৈশিষ্ট্য ওয়াদা ভঙ্গ। করা এই বৈশিষ্ট্য জনাব 'গ'-এর মধ্যে রয়েছে। অতএব বলা যায়, চরিত্রের বিচারে মুনাফিকদের সাথে জনাব 'গ'-এর সামঞ্জস্যতা রয়েছে।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

জনাব 'গ'-এর চরিত্রে কাদের সামঞ্জস্যতা রয়েছে? ব্যাখ্যা করো।

উদ্দীপক

জনাব 'গ' সমাজে নেতৃত্ব দেন। বিভিন্ন সময় মানুষের সাথে ওয়াদা করেন কিন্তু একটিও বাস্তবে পূরণ করেননি। মসজিদের ইমাম সাহেব জুমার খুতবায় জনাব 'গ' কে উদ্দেশ্য করে আয়াত পাঠ করে শোনান— فِي قُلُوبِهِمْ مَرَضٌ فَزَادَهُمُ اللَّهُ مَرَضًا وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ بِمَا كَانُوا يَكْذِبُونَ.

Rajshahi · 2022

উত্তর

خليفة (খলিফা) অৰ্থ প্ৰতিনিধি

উত্তর

আল্লাহ ফেরেশতাদের উদ্দেশ্যে বলেছেন— “পৃথিবীতে মানবজাতি সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে আমি যা জানি তোমরা তা জানো না ।” পৃথিবীতে নতুন প্রতিনিধি (মানবজাতি) প্রেরণের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত শুনে ফেরেশতাগণ ইতিপূর্বে জিন জাতির কলহ ফ্যাসাদের অভিজ্ঞতার প্রেক্ষিতে তাঁদের অভিমত ব্যক্ত করলেন এই বলে যে, মানুষও পৃথিবীতে কলহ বিবাদ ও রক্তপাত ঘটাবে। এর চেয়ে আমরাই তো আপনার বন্দেগি, গুণকীর্তন ও পবিত্রতা ঘোষণা করছি। → ফেরেশতাদের এহেন অভিমত শুনে মহান আল্লাহ বলেন- ৬। অর্থাৎ পৃথিবীতে মানবজাতি পাঠানোর উদ্দেশ্য এবং তারা সেখানে কী করবে সে ব্যাপারে অমি যা জানি তোমরা তা জানো না।

উত্তর

উদ্দীপকে জনাব 'গ'-এর চরিত্রে মুনাফিকদের সামঞ্জস্যতা রয়েছে । মানব চরিত্রের একটি নেতিবাচক দিক হলো নিফাকি করা। আরবি নিফাক অর্থ প্রতারণা করা, ধোকা দেওয়া, মিথ্যা বলা, কথা দিয়ে কথা না রাখা ইত্যাদি । আর যারা এরূপ করে তাদের মুনাফিক বলে। উদ্দীপকে জনাব 'গ' মানুষের সাথে ওয়াদা করে তা রক্ষা করেন না। তিনি মিথ্যা কথা বলেন। এমন চরিত্রের লোকদের পরিচয় দিতে গিয়ে রাসুলুল্লাহ (সা.) হাদিসে বলেছেন, মুনাফিকের আলামত তিনটি। যথা— ১. কথা বললে মিথ্যা কথা বলে, ২. ওয়াদা করলে ভঙ্গ করে, ৩. আমানতের খেয়ানত করে। মুনাফিকের এ তিনটি বৈশিষ্ট্যের একটি বৈশিষ্ট্য ওয়াদা ভঙ্গ। করা এই বৈশিষ্ট্য জনাব 'গ'-এর মধ্যে রয়েছে। অতএব বলা যায়, চরিত্রের বিচারে মুনাফিকদের সাথে জনাব 'গ'-এর সামঞ্জস্যতা রয়েছে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত আয়াতটি মহান আল্লাহ মুনাফিকদের স্বরূপ উন্মোচন পূর্বক তাদের এহেন চরিত্রের দরুন কঠিন শাস্তির কথা বর্ণনা করে নাজিল করেছেন । মহান আল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটকে কেন্দ্র করে আয়াত নাজিল করেছেন। এ প্রেক্ষাপটে জানলে আয়াতের তাৎপর্য বোঝা সহজতর হয়। উদ্দীপকে বর্ণিত আয়াতটি মহান আল্লাহ মুনাফিকদের সম্পর্কে নাজিল করেছেন। এ আয়াত নাজিলের প্রেক্ষাপট সম্পর্কে মুদিহুল কুরআন গ্রন্থাকার উল্লেখ করেন, একদা হযরত আলি (রা.) মুনাফিক সরদার আবদুল্লাহ ইবনে উবাই ও তার সঙ্গী-সাথিদের উদ্দেশ্যে বলেন, “তোমরা আল্লাহকে ভয় কর এবং নিফাক ত্যাগ কর।” প্রত্যুত্তরে তারা বলে, “হে আবুল হাসান! আমরা সত্যিকার মুমিন হওয়া সত্ত্বেও আপনি আমাদেরকে কাফির ও মুনাফিক মনে করছেন? অথচ আমরা তো আল্লাহ এবং আখিরাতের প্রতি ইমান এনেছি।” তখন মহান আল্লাহ তাদের এসব মিথ্যা দাবির প্রতিবাদে তাদের স্বরূপ উন্মোচিত করে আলোচ্য আয়াত নাজিল করেন ।
HSCIslamic Studies 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।