উদ্দীপকে বর্ণিত আয়াতের প্রেক্ষাপট বিশ্লেষণ করো
উত্তর: উদ্দীপকে বর্ণিত আয়াতটি মহান আল্লাহ মুনাফিকদের স্বরূপ উন্মোচন পূর্বক তাদের এহেন চরিত্রের দরুন কঠিন শাস্তির কথা বর্ণনা করে নাজিল করেছেন । মহান আল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটকে কেন্দ্র করে আয়াত নাজিল করেছেন। এ প্রেক্ষাপটে জানলে আয়াতের তাৎপর্য বোঝা সহজতর হয়। উদ্দীপকে বর্ণিত আয়াতটি মহান আল্লাহ মুনাফিকদের সম্পর্কে নাজিল করেছেন। এ আয়াত নাজিলের প্রেক্ষাপট সম্পর্কে মুদিহুল কুরআন গ্রন্থাকার উল্লেখ করেন, একদা হযরত আলি (রা.) মুনাফিক সরদার আবদুল্লাহ ইবনে উবাই ও তার সঙ্গী-সাথিদের উদ্দেশ্যে বলেন, “তোমরা আল্লাহকে ভয় কর এবং নিফাক ত্যাগ কর।” প্রত্যুত্তরে তারা বলে, “হে আবুল হাসান! আমরা সত্যিকার মুমিন হওয়া সত্ত্বেও আপনি আমাদেরকে কাফির ও মুনাফিক মনে করছেন? অথচ আমরা তো আল্লাহ এবং আখিরাতের প্রতি ইমান এনেছি।” তখন মহান আল্লাহ তাদের এসব মিথ্যা দাবির প্রতিবাদে তাদের স্বরূপ উন্মোচিত করে আলোচ্য আয়াত নাজিল করেন ।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত আয়াতের প্রেক্ষাপট বিশ্লেষণ করো
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর