'অ-ইন কুনতুম ফী রইবিন' দ্বারা কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: 'অ-ইন কুনতুম ফী রইবিম মিম্মা'- এ আয়াতটি দ্বারা বোঝানো হয়েছে যে, “যদি তোমরা কুরআনকে আল্লাহর বাণী হিসেবে সন্দেহ কর তাহলে তোমরা এর মতো একটি সূরা রচনা করে নিয়ে এসো।” আলোচ্য আয়াতটি পবিত্র কুরআনের সূরা বাকারার ২০নং আয়াত। আয়াতের পূর্ণ অর্থ হলো- "আর আমি আমার বান্দার (মুহাম্মাদ (সা.)-এর ওপর যা নাযিল করেছি, যদি তোমরা সে সম্পর্কে সন্দেহ কর, তবে তোমরা তার মতো একটি সূরা রচনা করে নিয়ে আসো এবং আল্লাহ ছাড়া তোমাদের সাক্ষীসমূহকে (সাহায্যকারীদের) ডাকো, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও।” (সূরা আল-বাকারা : ২৩) এ আয়াত দ্বারা আল্লাহ অবিশ্বাসীদের প্রতি এক চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন যে, তোমরা যদি সন্দেহ কর কুরআন আল্লাহর বাণী নয় বরং তা মানুষের তৈরি বা মুহাম্মাদ রচনা করেছেন, তাহলে তোমরা কুরআনের মতো একটি সূরা রচনা করে দেখাও। আর এক্ষেত্রে আল্লাহ ছাড়া তোমাদের আর যত সাহায্যকারী আছে প্রয়োজনে সবাইকে ডেকে নাও। এ চ্যালেঞ্জের মাধ্যমে আল্লাহ এটাই চূড়ান্ত করেছেন যে, কুরআন কোনো মানুষের তৈরি গ্রন্থ হয় বরং তা মহান আল্লাহর বাণী
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
'অ-ইন কুনতুম ফী রইবিন' দ্বারা কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর