শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে যে চ্যালেঞ্জ করা হয়েছে, কারও পক্ষে তা গ্রহণ করা সম্ভব কি-না? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে যে চ্যালেঞ্জ করা হয়েছে তা কোনো দিনই কারও পক্ষে গ্রহণ করা সম্ভব নয় । আল-কুরআন বিশ্বমানবতার কাছে প্রেরিত আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ আসমানি কিতাব। কিয়ামত পর্যন্ত আর কোনো কিতাব অবতীর্ণ হবে না। এমনকি কিয়ামত পর্যন্ত এ কিতাবের ন্যায় অন্য কোনো কিতাব রচিত হবে না । উদ্দীপকে পবিত্র কুরআন সম্পর্কে একটি চ্যালেঞ্জ বর্ণিত হয়েছে। মহান আল্লাহ ঘোষণা করেছিলেন- فَأْتُوا بِسُورَةٍ مِنْ مِثْلِهِ অর্থ : “তোমরা কুরআনের যেকোনো সূরার অনুরূপ কোনো সূরা রচনা কর। এ চ্যালেঞ্জ ঘোষণার পর আরবের কবি-সাহিত্যিকরা চরম চেষ্টা সাধনা করেও একটি আয়াত রচনা করতে পারেনি। তারা বলতে বাধ্য হয়েছিল- لَيْسَ هَذَا كَلَامُ الْبَشَرِ অর্থ : “এটি কোনো মানুষের বাণী নয়।” তাদের এ চরম ব্যর্থতার কথা তুলে ধরে মহান আল্লাহ বলেন-- قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنْسُ وَالْجِنُّ عَلى أَن يَأْتُوا بِمِثْلِ هَذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا . অর্থ : “(হে রাসুল) আপনি বলে দিন, কুরআনের অনুরূপ কোনো কিছু রচনা করার জন্য যদিও সকল মানুষ ও জিন একত্রিত হয় এবং তারা পরস্পর সহযোগিতা করে, তবুও তারা এর অনুরূপ কোনো কিছু রচনা করতে পারবে না।” (সূরা বনি ইসরাইল : ৮৮) পরিশেষে বলা যায়, আল-কুরআন সম্পর্কে আল্লাহ তায়ালার উক্ত চ্যালেঞ্জ সর্বকালের অগ্নী। আজ পর্যন্ত কেউ কুরআন মাজিদের প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি । আর কোনো দিন পারবেও না ।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে যে চ্যালেঞ্জ করা হয়েছে, কারও পক্ষে তা গ্রহণ করা সম্ভব কি-…

উদ্দীপক

“আমার বান্দার প্রতি আমি যা অবতীর্ণ করেছি তাতে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, তাহলে এর মতো একটি সূরা রচনা করে নিয়ে এসো।”

Dhaka · 2022

উত্তর

'কলব' অর্থ অন্তর বা মন ।

উত্তর

সূরা বাকারাসহ বিভিন্ন সূরাতে মহান আল্লাহ মুত্তাকিদের বিভিন্ন গুণ ও বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। এর মধ্যে কতিপয় গুণ হলো— তারা অদৃশ্যে বিশ্বাস করে। অর্থাৎ আল্লাহকে, ফেরেশতাদের, জান্নাত, জাহান্নাম ইত্যাদি ইমানের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো না দেখেই বিশ্বাস করে। তারা সালাত আদায় করে, আল্লাহ প্রদত্ত রিজিক থেকে সাধ্যমতো দান-খয়রাত করে, সকল আসমানি কিতাবে বিশ্বাস স্থাপন করে, পরকালে বিশ্বাস করে, যাকাত আদায় করে ইত্যাদি। এক কথায় মুত্তাকিগণ সৎকাজ করে এবং পরকালীন জীবনে ক্ষতির কারণ হতে পারে এমন কাজ করা থেকে বিরত থাকে।

উত্তর

'অ-ইন কুনতুম ফী রইবিম মিম্মা'- এ আয়াতটি দ্বারা বোঝানো হয়েছে যে, “যদি তোমরা কুরআনকে আল্লাহর বাণী হিসেবে সন্দেহ কর তাহলে তোমরা এর মতো একটি সূরা রচনা করে নিয়ে এসো।” আলোচ্য আয়াতটি পবিত্র কুরআনের সূরা বাকারার ২০নং আয়াত। আয়াতের পূর্ণ অর্থ হলো- "আর আমি আমার বান্দার (মুহাম্মাদ (সা.)-এর ওপর যা নাযিল করেছি, যদি তোমরা সে সম্পর্কে সন্দেহ কর, তবে তোমরা তার মতো একটি সূরা রচনা করে নিয়ে আসো এবং আল্লাহ ছাড়া তোমাদের সাক্ষীসমূহকে (সাহায্যকারীদের) ডাকো, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও।” (সূরা আল-বাকারা : ২৩) এ আয়াত দ্বারা আল্লাহ অবিশ্বাসীদের প্রতি এক চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন যে, তোমরা যদি সন্দেহ কর কুরআন আল্লাহর বাণী নয় বরং তা মানুষের তৈরি বা মুহাম্মাদ রচনা করেছেন, তাহলে তোমরা কুরআনের মতো একটি সূরা রচনা করে দেখাও। আর এক্ষেত্রে আল্লাহ ছাড়া তোমাদের আর যত সাহায্যকারী আছে প্রয়োজনে সবাইকে ডেকে নাও। এ চ্যালেঞ্জের মাধ্যমে আল্লাহ এটাই চূড়ান্ত করেছেন যে, কুরআন কোনো মানুষের তৈরি গ্রন্থ হয় বরং তা মহান আল্লাহর বাণী

উত্তর

উদ্দীপকে যে চ্যালেঞ্জ করা হয়েছে তা কোনো দিনই কারও পক্ষে গ্রহণ করা সম্ভব নয় । আল-কুরআন বিশ্বমানবতার কাছে প্রেরিত আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ আসমানি কিতাব। কিয়ামত পর্যন্ত আর কোনো কিতাব অবতীর্ণ হবে না। এমনকি কিয়ামত পর্যন্ত এ কিতাবের ন্যায় অন্য কোনো কিতাব রচিত হবে না । উদ্দীপকে পবিত্র কুরআন সম্পর্কে একটি চ্যালেঞ্জ বর্ণিত হয়েছে। মহান আল্লাহ ঘোষণা করেছিলেন- فَأْتُوا بِسُورَةٍ مِنْ مِثْلِهِ অর্থ : “তোমরা কুরআনের যেকোনো সূরার অনুরূপ কোনো সূরা রচনা কর। এ চ্যালেঞ্জ ঘোষণার পর আরবের কবি-সাহিত্যিকরা চরম চেষ্টা সাধনা করেও একটি আয়াত রচনা করতে পারেনি। তারা বলতে বাধ্য হয়েছিল- لَيْسَ هَذَا كَلَامُ الْبَشَرِ অর্থ : “এটি কোনো মানুষের বাণী নয়।” তাদের এ চরম ব্যর্থতার কথা তুলে ধরে মহান আল্লাহ বলেন-- قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنْسُ وَالْجِنُّ عَلى أَن يَأْتُوا بِمِثْلِ هَذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا . অর্থ : “(হে রাসুল) আপনি বলে দিন, কুরআনের অনুরূপ কোনো কিছু রচনা করার জন্য যদিও সকল মানুষ ও জিন একত্রিত হয় এবং তারা পরস্পর সহযোগিতা করে, তবুও তারা এর অনুরূপ কোনো কিছু রচনা করতে পারবে না।” (সূরা বনি ইসরাইল : ৮৮) পরিশেষে বলা যায়, আল-কুরআন সম্পর্কে আল্লাহ তায়ালার উক্ত চ্যালেঞ্জ সর্বকালের অগ্নী। আজ পর্যন্ত কেউ কুরআন মাজিদের প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি । আর কোনো দিন পারবেও না ।
HSCIslamic Studies 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।