সাকিব সাহেবের চিন্তাধারা কুরআনের আলোকে বিশ্লেষণ কর ।
উত্তর: সাকিব সাহেবের চিন্তাধারা পবিত্র কুরআনের দৃষ্টিতে স্পষ্ট কুফরি। কুফর শব্দটি আরবি। এর অর্থ অস্বীকার করা, গোপন করা, ঢেকে ফেলা ইত্যাদি। ইসলামের পরিভাষায়, পবিত্র কুরআন ও হাদিসের কোনো আয়াত বা বিধান অস্বীকার বা অবিশ্বাস করাকে কুফর বলে । আর যে কুফরি করে তাকে বলে কাফির। উদ্দীপকে সাকিব সাহেবের চিন্তাধারা পবিত্র কুরআনের সাথে সাংঘর্ষিক। কেননা মানুষের এই পৃথিবীতে আসা এবং চলে যাওয়া নিছক কোনো দুর্ঘটনা নয় । পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন— إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةٌ অর্থ : “নিশ্চয়ই আমি পৃথিবীতে আমার প্রতিনিধি প্রেরণ করব।” (সূরা T বাকারা : ৩০) অর্থাৎ মহান আল্লাহ বিশেষ উদ্দেশ্য ও পরিকল্পনা নিয়ে মানুষকে এই পৃথিবীতে তাঁর খলিফা বা প্রতিনিধি করে পাঠিয়েছেন। মানুষ, এ পৃথিবীতে আল্লাহর পক্ষে থেকে তার দেওয়া বিধান মতো ! কর্মকাণ্ড পরিচালনা করবে। মহান আল্লাহ সূরা বাকারায় আরও বলেছেন— “অতঃপর তোমরা তাঁর নিকটই ফিরে যাবে।” অর্থাৎ মানুষ, পর্যায়ক্রমে সকলেই আল্লাহর কাছে ফিরে যাবে। কিন্তু সাকিব সাহেব কুরআনের এ আয়াতগুলোকে অস্বীকার করেছেন। তাই বলা যায়, সাকিব সাহেবের চিন্তাধারা স্পষ্ট কুফরির শামিল। তার উচিৎ এসব চিন্তাধারা থেকে ফিরে আসা।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
সাকিব সাহেবের চিন্তাধারা কুরআনের আলোকে বিশ্লেষণ কর ।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর