শেয়ারFacebookWhatsApp

জনাব শাকিরের মধ্যে কাদের গুণাবলি রয়েছে? ব্যাখ্যা কর ।

উত্তর: জনাব শাকিরের মধ্যে মুত্তাকিদের গুণাবলি রয়েছে। মুত্তাকি শব্দটি এসেছে তাকওয়া শব্দ থেকে। তাকওয়া অর্থ খোদাভীতি, যিনি আল্লাহকে ভয় করে সকল প্রকার খারাপ কাজ হতে নিজেকে বিরত রাখেন তাকে মুত্তাকি বলে । উদ্দীপকে জনাব শাকির যে কাজগুলো করেন তা একজন মুত্তাকি ব্যক্তির কর্মকাণ্ডের সাথে সাদৃশ্যপূর্ণ। একজন মুত্তাকি ইমান সংশ্লিষ্ট অদৃশ্য বিষয়সমূহের ওপর বিশ্বাস রাখে, যথাসময়ে সালাত আদায় করে, আল্লাহ প্রদত্ত রিজিক থেকে সাধ্যমতো দান খয়রাত করে, যাকাত প্রদান করে এবং পবিত্র কুরআনসহ পূর্ববর্তী সকল আসমানি কিতাবসমূহে বিশ্বাস রাখে এবং দৃঢ়ভাবে আখিরাত অনন্ত জীবনেও বিশ্বাস রাখে। ব্যবসায়-বাণিজ্যসহ সকল কাজ-কর্মে সততা রক্ষা করে। আর উদ্দীপকে জনাব শাকিরকে এ কাজগুলোই করতে দেখা যায়। তাই বলা যায়, জনাব শাকিরের মধ্যে মুত্তাকিদের গুণাবলি বিদ্যমান রয়েছে।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

জনাব শাকিরের মধ্যে কাদের গুণাবলি রয়েছে? ব্যাখ্যা কর ।

উদ্দীপক

জনাব শাকির ও নাহিদ দুজন ব্যবসায়, বাণিজ্যের সাথে জড়িত। শাকির সততার সাথে বাণিজ্য করেন। তিনি অদৃশ্যে বিশ্বাস করেন। সালাত কায়েম করেন, যাকাত আদায় করেন ও দান-সদকা করেন। তিনি দৃঢ়ভাবে আখিরাতে অনন্ত জীবনেও বিশ্বাস করেন। তবে জনাব নাহিদ ওজনে কম দেন। মালে ভেজাল মেশান। এলাকায় দুষ্টু লোকদের হাতে রেখে নেতা হতে চান ও বিশৃঙ্খলা সৃষ্টি করেন ।

Dhaka · 2022

উত্তর

যালিকাল কিতাব অর্থ এটা সেই কিতাব ।

উত্তর

আদর্শ পরিবার গঠনে আল-কুরআনে প্রয়োজনীয় বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছে। এক্ষেত্রে সর্বপ্রথম নির্দেশনা হচ্ছে, পরিবারের প্রত্যেক সদস্যের সঙ্গে ন্যায় ও শান্তিপূর্ণভাবে বসবাস করা। পবিত কুরআনে সূরা নিসার ১৯নং আয়াতে আল্লাহ বলেছেন— অর্থ : “আর তোমরা তাদের সঙ্গে সুন্দরভাবে বসবাস কর।” কথাবার্তা ও কাজকর্ম সুন্দরভাবে সম্পাদন করা সদা হাসিমুখে পরিবারের আনন্দ- বিনোদনে অংশীদার হওয়া এবং তাদের জন্য যথাযথ খরচ সরবরাহ ইত্যাদি দায়িত্ব পালন করলে পরিবার শান্তির ঠিকানায় পরিণত হয়। আর এসব দায়িত্ব পালনে কুরআন বিশদভাবে নির্দেশনা দিয়েছে ।

উত্তর

জনাব শাকিরের মধ্যে মুত্তাকিদের গুণাবলি রয়েছে। মুত্তাকি শব্দটি এসেছে তাকওয়া শব্দ থেকে। তাকওয়া অর্থ খোদাভীতি, যিনি আল্লাহকে ভয় করে সকল প্রকার খারাপ কাজ হতে নিজেকে বিরত রাখেন তাকে মুত্তাকি বলে । উদ্দীপকে জনাব শাকির যে কাজগুলো করেন তা একজন মুত্তাকি ব্যক্তির কর্মকাণ্ডের সাথে সাদৃশ্যপূর্ণ। একজন মুত্তাকি ইমান সংশ্লিষ্ট অদৃশ্য বিষয়সমূহের ওপর বিশ্বাস রাখে, যথাসময়ে সালাত আদায় করে, আল্লাহ প্রদত্ত রিজিক থেকে সাধ্যমতো দান খয়রাত করে, যাকাত প্রদান করে এবং পবিত্র কুরআনসহ পূর্ববর্তী সকল আসমানি কিতাবসমূহে বিশ্বাস রাখে এবং দৃঢ়ভাবে আখিরাত অনন্ত জীবনেও বিশ্বাস রাখে। ব্যবসায়-বাণিজ্যসহ সকল কাজ-কর্মে সততা রক্ষা করে। আর উদ্দীপকে জনাব শাকিরকে এ কাজগুলোই করতে দেখা যায়। তাই বলা যায়, জনাব শাকিরের মধ্যে মুত্তাকিদের গুণাবলি বিদ্যমান রয়েছে।

উত্তর

জনাব নাহিদের বাণিজ্যিক ও সামাজিক কর্মকাণ্ড একজন মুনাফিকের কর্মকাণ্ডের সাথে সাদৃশ্যপূর্ণ । মুনাফিক শব্দটি আরবি নিফাক শব্দ থেকে এসেছে। এর অর্থ ধোকা দেওয়া, প্রতারণা করা, গোপন করা ইত্যাদি । যে ব্যক্তি অন্তরে কুফর অবাধ্যতা গোপন রেখে মুখে ইমানদারসুলভ বাক্য উচ্চারণ এবং লোক দেখানো ইবাদাত পালন করে তাকে মুনাফিক বলে। রাসুল (সা.) বলেছেন, “মুনাফিকদেরও চিহ্ন তিনটি— ১. যখন কথা বলে, মিথ্যা বলে। ২. যখন ওয়াদা করে, তা ভঙ্গ করে। ৩. যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয়, তা খিয়ানত করে।” (বুখারি ও মুসলিম) উদ্দীপকে নাহিদ একজন মুনাফিকের প্রতিচ্ছবি। মুনাফিক ব্যক্তিরা নিজের স্বার্থ আদায়ের জন্য মানুষকে নানাভাবে প্রতারিত করে। সে রকম নাহিদ সাহেবও ওজনে কম দেয়, মালে ভেজাল মিশিয়ে ক্রেতাকে প্রতারিত করছেন । এ সম্পর্কে আল্লাহ বলেছেন— يُخْدِعُونَ الله وَالَّذِينَ آمَنُوا অর্থ : “(মুনাফিকরা) আল্লাহ এবং মুমিনদেরকে ধোঁকা দিতে চায়।” মুনাফিকরা নিজেদের হীন স্বার্থের জন্য সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতেও দ্বিধা করে না। তাদের এ ধরনের চরিত্রের কথা উল্লেখ করে আল্লাহ বলেছেন— ; অর্থ : “সাবধান! (মুনাফিকরাই) প্রকৃত পক্ষে বিশৃঙ্খলা সৃষ্টিকারী।' আর উদ্দীপকে জনাব নাহিদও এলাকার নেতা হওয়ার জন্য দুষ্টু লোকদের সাথে মিশে নানা রকম বিশৃঙ্খলা সৃষ্টি করছে। পরিশেষে বলা যায়, উদ্দীপকে নাহিদ সাহেবের বাণিজ্যিক ও সামাজিক কর্মকাণ্ড স্পষ্টতই মুনাফিকি চরিত্রের প্রতিফলন ।
HSCIslamic Studies 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।