জনাব নাহিদের বাণিজ্যিক ও সামাজিক কর্মকাণ্ড বিশ্লেষণ কর।
উত্তর: জনাব নাহিদের বাণিজ্যিক ও সামাজিক কর্মকাণ্ড একজন মুনাফিকের কর্মকাণ্ডের সাথে সাদৃশ্যপূর্ণ । মুনাফিক শব্দটি আরবি নিফাক শব্দ থেকে এসেছে। এর অর্থ ধোকা দেওয়া, প্রতারণা করা, গোপন করা ইত্যাদি । যে ব্যক্তি অন্তরে কুফর অবাধ্যতা গোপন রেখে মুখে ইমানদারসুলভ বাক্য উচ্চারণ এবং লোক দেখানো ইবাদাত পালন করে তাকে মুনাফিক বলে। রাসুল (সা.) বলেছেন, “মুনাফিকদেরও চিহ্ন তিনটি— ১. যখন কথা বলে, মিথ্যা বলে। ২. যখন ওয়াদা করে, তা ভঙ্গ করে। ৩. যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয়, তা খিয়ানত করে।” (বুখারি ও মুসলিম) উদ্দীপকে নাহিদ একজন মুনাফিকের প্রতিচ্ছবি। মুনাফিক ব্যক্তিরা নিজের স্বার্থ আদায়ের জন্য মানুষকে নানাভাবে প্রতারিত করে। সে রকম নাহিদ সাহেবও ওজনে কম দেয়, মালে ভেজাল মিশিয়ে ক্রেতাকে প্রতারিত করছেন । এ সম্পর্কে আল্লাহ বলেছেন— يُخْدِعُونَ الله وَالَّذِينَ آمَنُوا অর্থ : “(মুনাফিকরা) আল্লাহ এবং মুমিনদেরকে ধোঁকা দিতে চায়।” মুনাফিকরা নিজেদের হীন স্বার্থের জন্য সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতেও দ্বিধা করে না। তাদের এ ধরনের চরিত্রের কথা উল্লেখ করে আল্লাহ বলেছেন— ; অর্থ : “সাবধান! (মুনাফিকরাই) প্রকৃত পক্ষে বিশৃঙ্খলা সৃষ্টিকারী।' আর উদ্দীপকে জনাব নাহিদও এলাকার নেতা হওয়ার জন্য দুষ্টু লোকদের সাথে মিশে নানা রকম বিশৃঙ্খলা সৃষ্টি করছে। পরিশেষে বলা যায়, উদ্দীপকে নাহিদ সাহেবের বাণিজ্যিক ও সামাজিক কর্মকাণ্ড স্পষ্টতই মুনাফিকি চরিত্রের প্রতিফলন ।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
জনাব নাহিদের বাণিজ্যিক ও সামাজিক কর্মকাণ্ড বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর