'ক' অংশে বর্ণিত বৈশিষ্ট্যের বান্দাহদের পরিচয় তুলে ধর ।
উত্তর: উদ্দীপকের 'ক' অংশে বর্ণিত বৈশিষ্ট্যের অধিকারী বান্দাদের পরিচয় হলো তারা মুত্তাকি। সাধারণত মুত্তাকি বলতে ইমানদার আল্লাহভীরু মানুষকে বোঝায় । যে ব্যক্তি তার পার্থিব জীবন পরিচালনায় নিজ অন্তঃকরণে সর্বদা আল্লাহর ভয় পোষণ করে যাবতীয় পাপকাজ থেকে বিরত থাকে তিনিই মুত্তাকি। পবিত্র কুরআনের সূরা বাকারায় মুত্তাকিগণের ছয়টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে। সেগুলো হলো- ১. অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা; ২. সালাত প্রতিষ্ঠা করা; ৩. আল্লাহ প্রদত্ত জীবিকা হতে আল্লাহর পথে ব্যয় করা; ৪. হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি অবতীর্ণ আল-কুরআনকে বিশ্বাস করে আল্লাহর প্রদত্ত জীবন বিধান হিসেবে মেনে নেওয়া; ৫. পূর্ববর্তী নবিগণের প্রতি যে সমস্ত কিতাব অবতীর্ণ হয়েছে সেগুলোকে সত্য বলে স্বীকার করা এবং ৬, আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস পোষণ করা। উদ্দীপকে 'ক' অংশের মানুষেরও বৈশিষ্ট্য হলো— তারা অদৃশ্যে বিশ্বাস করে, নামাজ প্রতিষ্ঠা করে, দান সাদকা করে, আসমানি কিতাবে বিশ্বাস করে এবং পরকালে দৃঢ় বিশ্বাস রাখে। আর এ বৈশিষ্ট্যগুলো মুত্তাকিদের বৈশিষ্ট্যের সাথে পুরাপুরি সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের 'ক' অংশের বর্ণিত বৈশিষ্ট্যের অধিকারী মানুষগণ মুত্তাকি হিসেবে পরিচিত।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
'ক' অংশে বর্ণিত বৈশিষ্ট্যের বান্দাহদের পরিচয় তুলে ধর ।
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর