'খ' অংশে বর্ণিত লোকদের পরিচয় ও তাদের করুণ পরিণতি বর্ণনা কর ।
উত্তর: উদ্দীপকের 'খ' অংশে বর্ণিত বৈশিষ্ট্যের অধিকারী মানুষ হলো মুনাফিক। আর মুনাফিকরা ইহকালে ও পরকালে যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হবে। যারা মৌখিকভাবে ইমানের স্বীকৃতি দিয়ে অন্তরে কুফরি লুকায়িত রাখে তাদেরকে মুনাফিক বলে । মুনাফিকরা প্রকাশ্যে নিজেদেরকে আল্লাহ, রাসুল ও আখিরাতে বিশ্বাসী বলে ঘোষণা দেয়। কিন্তু অন্তরে এগুলোর প্রতি ঘোর অবিশ্বাস পোষণ করে। মুসলমানদের প্রতি চরম বিদ্বেষ পোষণের মাধ্যমে মুনাফিকরা তাদেরকে ধোকা দেওয়ার চেষ্টা করে। তারা মানুষের স্বাভাবিক ও সহজাত অবস্থার বাইরে অবস্থান করে। তাদের মনমানসিকতা প্রতারণা ও কপটতার ব্যাধিতে আক্রান্ত। তারা সমাজে বিপর্যয় ও বিশৃঙ্খলা সৃষ্টি করে । আবার সেটিকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য বলে আমরাই তো সংশোধনকারী। আর এ সমস্ত মুনাফিকের ব্যাপারে আল্লাহপাক দুনিয়াতে এবং আখিরাতে পীড়াদায়ক শাস্তির কথা ঘোষণা দিয়েছেন। আল্লাহতায়ালা বলেন, “নিশ্চয়ই মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে।” (সূরা আন-নিসা : ১৪৫) উদ্দীপকের 'খ' অংশের মানুষের বৈশিষ্ট্য হলো তারা মুমিনদের ধোঁকা দেয়। তারা অন্তরে অবিশ্বাস পোষণ করে এবং মিথ্যা প্রতিপন্ন করে। এছাড়া তারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং সর্বদা ভ্রষ্টতায় নিমজ্জিত থাকে। তাই মুনাফিকের ব্যাপারে আল্লাহপাক সুস্পষ্ট শান্তির ঘোষণা দিয়েছেন। আল্লাহ তায়ালা বলেন, “তাদের অন্তরে ব্যাধি রয়েছে। অতঃপর আল্লাহ তাদের ব্যাধি বৃদ্ধি করেছেন আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কারণ তারা মিথ্যাচারে অভ্যস্ত।" (সূরা আল-বাকারা : ১০) উদ্দীপকের 'খ' অংশে বর্ণিত বৈশিষ্ট্যের অধিকারী মানুষেরা মুনাফিক। তারা তাদের কৃতকর্মের জন্য আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে লাঞ্ছনার জীবনাযাপন করবে এবং পরকালে যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হবে ।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
'খ' অংশে বর্ণিত লোকদের পরিচয় ও তাদের করুণ পরিণতি বর্ণনা কর ।
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর