“আল্লাহ কাফিরদের পরিবেষ্টন করে রেখেছেন। ”- ব্যাখ্যা কর ।
উত্তর: “আর আল্লাহ কাফিরদের পরিবেষ্টনকারী।” আয়াতটি সূরা আল- বাকারার ১৯নং আয়াতের শেষাংশ। মূলত এ অংশে কাফিরদের পরিবেষ্টনকারী বলে মুনাফিকদের বোঝানো হয়েছে। কারণ আয়াতের শুরুতে মুনাফিকদের অবস্থা বর্ণনা করা হয়েছে। মুনাফিকরা ইমানের মিথ্যা দাবিদার হওয়ার ভান করে। - ফলে তারা সবসময় দুঃসহ মানসিক যন্ত্রণা ভোগ করতে থাকে তারা সর্বদা ভীত-সন্ত্রস্ত, শঙ্কিত এবং আতঙ্কগ্রস্ত থাকে। কোনো কোনো সময় তাদের রূপ প্রকাশ হয়ে পড়ে। একদিকে স্বার্থ চরিতার্থ করার দুর্দমনীয় লোভে উন্মত্ত; অন্যদিকে ভয়। এরই মাঝখানে তারা থাকে দোদুল্যমান। যখন বিপদের আশঙ্কা দেখা দেয়, তখন আত্মরক্ষার ব্যর্থ চেষ্টায় থাকে ব্যস্ত। কিন্তু বজ্রনিনাদ এবং মৃত্যুর আক্রমণ থেকে কানে আঙুল ঢুকিয়ে যেমন আত্মরক্ষা করা যায় না, ঠিক তেমনিভাবে মুনাফিকগণ আল্লাহ তায়ালার শাস্তি থেকেও রক্ষা পায় না। কেননা আল্লাহ পাক সর্বশক্তিমান সর্বময় ক্ষমতার অধিকারী। যেকোনো সময় মুনাফিকদের পাকড়াও করতে পারেন। সুতরাং বলা যায়, আল্লাহর শাস্তি হতে মুক্তি পাওয়ার কোনো উপায় মুনাফিকদের নেই।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
“আল্লাহ কাফিরদের পরিবেষ্টন করে রেখেছেন। ”- ব্যাখ্যা কর ।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর