“সাওম পালনকারীর জন্য দুটি আনন্দ । ” ব্যাখ্যা কর ।
উত্তর: “সাওম পালনকারীর জন্য দুটি আনন্দ।” উক্ত উক্তিটি মহানবি (সা.)-এর একটি হাদিসের অংশবিশেষ। রোজাদারের মর্যাদা এবং সাওমের গুরুত্ব প্রসঙ্গে রাসুল (সা.) বলেন, “সাওম পালনকারীর জন্য দুটি আনন্দ । একটি আনন্দ তার ইফতারির সময়। অপর আনন্দ হচ্ছে, তার রবের সাথে সাক্ষাতের সময়।” (বুখারি ও মুসলিম) রোজাদার ব্যক্তি সারাদিন অনাহারে থাকার পর ক্ষুধার যন্ত্রণা নিবারনের সুযোগ হয় ইফতারির সময়। তাই সে তখন আনন্দ লাভ করে। আর আল্লাহ তায়ালার সাক্ষাৎ ও সান্নিধ্য লাভ মানুষের জন্য এক পরম পাওয়া। তার দিদার লাভ হলো চূড়ান্ত সফলতা। তাকওয়াবান সব মানুষেরই প্রার্থনা থাকে আল্লাহর সাক্ষাৎ লাভ করা। সাওম এ প্রার্থনা পূরণের সুযোগ সৃষ্টি করে দেয়। সাওম পালনকারী আল্লাহর সাক্ষাৎ লাভের নিশ্চয়তা পায় ।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
“সাওম পালনকারীর জন্য দুটি আনন্দ । ” ব্যাখ্যা কর ।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর