মহাগ্রন্থ আল-কুরআনের সমকক্ষ কোনো কিছু রচনা করা সম্ভব নয়।
আল্লাহ প্রদত্ত ঘোষণাটি হলো, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই। এর তাৎপর্য অনেক। মূল মর্ম হলো— এটি একখানি এমন কে কিতাব যাতে সন্দেহপূর্ণ একটি কথাও সন্নিবেশিত হয়নি। দুনিয়ার যেসব গ্রন্থে অলৌকিক তত্ত্ব এবং অদৃশ্য সত্য আলোচনা করা হয় তার সবই অমূলক ধারণানির্ভর।
সে জন্য গ্রন্থপ্রণেতারা পর্যন্ত তাদের বক্তব্য ও তত্ত্ব সম্পর্কে সন্দেহমুক্ত হতে পারে না। কিন্তু মহাগ্রন্থ আল-কুরআন বক্তব্যের শুরুতেই ঘোষণা করেছেন— এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। কাফিরদের সন্দেহ ও তুচ্ছতাচ্ছিল্যের জবাব দেওয়া হয়েছে। তাদের সেসব ভ্রান্ত ধারণা ও বন্ধুরকে প্রত্যাখ্যান করে। মহান আল্লাহ বলেন, “আর আমি আমার বান্দার ওপর যা নাযিল করেছি তার ওপর যদি তোমাদের সন্দেহ হয় তাহলে তার অনুরূপ একটি সূরা নিয়ে আসো এবং আল্লাহ ব্যতীত তোমাদের সব সহযোগীকে ডাকো, যদি তোমরা সত্যবাদী হও। তারপর তোমরা যদি না পার এবং তোমরা কখনোই পারবে না। (সূরা আল- বাকারা : ২৩-২৪)
উক্ত আয়াতের শেষাংশে আল্লাহর চ্যালেঞ্জের মাধ্যমেই প্রমাণিত হয়, কুরআনের সমকক্ষ কোনোকিছু রচনা করা সম্ভব নয় ।