আদর্শ পরিবার গঠনে আল-কুরআনের ভূমিকা ব্যাখ্যা কর।
উত্তর: আদর্শ পরিবার গঠনে আল-কুরআনে প্রয়োজনীয় বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছে। এক্ষেত্রে সর্বপ্রথম নির্দেশনা হচ্ছে, পরিবারের প্রত্যেক সদস্যের সঙ্গে ন্যায় ও শান্তিপূর্ণভাবে বসবাস করা। পবিত কুরআনে সূরা নিসার ১৯নং আয়াতে আল্লাহ বলেছেন— অর্থ : “আর তোমরা তাদের সঙ্গে সুন্দরভাবে বসবাস কর।” কথাবার্তা ও কাজকর্ম সুন্দরভাবে সম্পাদন করা সদা হাসিমুখে পরিবারের আনন্দ- বিনোদনে অংশীদার হওয়া এবং তাদের জন্য যথাযথ খরচ সরবরাহ ইত্যাদি দায়িত্ব পালন করলে পরিবার শান্তির ঠিকানায় পরিণত হয়। আর এসব দায়িত্ব পালনে কুরআন বিশদভাবে নির্দেশনা দিয়েছে ।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
আদর্শ পরিবার গঠনে আল-কুরআনের ভূমিকা ব্যাখ্যা কর।
উত্তর